
মোঃনেয়াজুর রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম আদালত থেকে হ্যান্ডকাপ সহ পলাতক ১০টি মামলার আসামি, ০২ টি জিআর পরোয়ানাভুক্ত ও চাঁদাবাজি, ডাকাতি প্রস্তুতি মামলার এজাহারনামীয় আসামী তৌহিদুল ইসলাম প্র: শহিদুল ইসলাম প্র: সোহাগ (৩০) কে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সদর উল্লাপাড়া ২নং ওর্য়াড থেকে ১৫ই সেপ্টেম্বর (সোমবার)সকালে চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযানে গ্রেফতার করে।
স্থানীয় সৃএে জানা যায় গ্রেফতারকৃত আসামি সোহাগ পিতা-মৃত শামসুল আলম, পালক পিতা-ইসলাম খান, সাং-উল্লাপাড়া, ২নং ওয়ার্ড, দোহাজারী পৌরসভার বাসিন্দা। তারা আরো বলেন আসামি সোহাগ নানার অপরাধের সাতে জড়িত থানা পুলিশ থাকে একাধিক বার গ্রেপ্তার করলেও জামিনে মুক্তি পেয়ে সে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে।
এব্যাপারে পুলিশের কাছে জানতে চন্দনাইশ থানার ওসি মহোদয় জানায় আসামি চট্টগ্রাম আদালত থেকে হ্যান্ডকাপ সহ পলাতক ও ১০টি মামলার আসামি, ০২ টি জিআর পরোয়ানাভুক্ত ও চাঁদাবাজি, ডাকাতি প্রস্তুতি মামলার এজাহারনামীয় একাধিক মামলার আসামী।
আাসামি সোহাগ কে ধরতে একাধিক বার চেষ্টা করা হয় কৌশলে পালিয়ে যায়। ফলে আজ সকালে বিশেষ অভিযান পরিচালনা করে দোহাজারী পৌরসভা ২নং ওর্য়াড থেকে গ্রেফতার করা হয়।তিনি আরো বলেন অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

























