Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে

চট্টগ্রামে পেডিকেয়ার হসপিটালে টিকাদান কর্মসূচী ও শিশু অপারেশন থিয়েটার উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:22:00 pm, Saturday, 22 March 2025
  • 141 বার পড়া হয়েছে

চট্টগ্রামে পেডিকেয়ার হসপিটালে টিকাদান কর্মসূচী ও শিশু অপারেশন থিয়েটার উদ্বোধন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

২১ মার্চ শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামের পাঁচলাইশস্থ পেডিকেয়ার হসপিটালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচী -ইপিআই- এবং নন-ইপিআই টিকাদান কর্মসূচীসহ শিশু অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেডিকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফাহিম হাসান রেজা। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ, দায়িত্বশীল কর্মকর্তা এবং বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু স্বাস্থ্য চিকিৎসক ডা. জাহেদ কামাল ও আইয়ুবুর রহমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পেডিকেয়ার হসপিটালের এই উদ্যোগকে স্বাগত জানান।

শিশু স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করতে ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পেডিকেয়ার হসপিটাল এই টিকাদান কেন্দ্র চালু করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে শিশু অপারেশন থিয়েটার, যেখানে চট্টগ্রামের বিশেষজ্ঞ শিশু সার্জনদের তত্ত্বাবধানে শিশুদের জন্য উন্নতমানের সার্জারির ব্যবস্থা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে টিকাদান কর্মসূচীর গুরুত্ব অপরিসীম। নবজাতক ও শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে নিয়মিত টিকা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই উদ্যোগ নিঃসন্দেহে চট্টগ্রামের শিশু স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আমি পেডিকেয়ার হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে শিশুদের জন্য বিশেষায়িত এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন।
“শুধু টিকাদান নয়, শিশু অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে এই হাসপাতাল আরও এক ধাপ এগিয়ে গেল। চট্টগ্রামে শিশুদের উন্নতমানের চিকিৎসার জন্য এ ধরনের আধুনিক অপারেশন থিয়েটার অত্যন্ত প্রয়োজন ছিল। আমি আশা করি, এখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে শিশুদের সেবা প্রদান করবেন। এছাড়া, আমি টিকা প্রদানকারী ও স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন খুব যত্ন সহকারে তাদের দায়িত্ব পালন করেন। একটি টিকা শুধুমাত্র একটি শিশুকে রক্ষা করে না, বরং এটি একটি পরিবার ও একটি সমাজকে নিরাপদ রাখে। তাই এই কার্যক্রমের সফল বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত

চট্টগ্রামে পেডিকেয়ার হসপিটালে টিকাদান কর্মসূচী ও শিশু অপারেশন থিয়েটার উদ্বোধন

আপডেট সময় : 12:22:00 pm, Saturday, 22 March 2025