Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা জন্মভূমি পাইকগাছায় পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু

  • Reporter Name
  • আপডেট সময় : 06:30:21 pm, Monday, 3 August 2026
  • 2 বার পড়া হয়েছে

অরবিন্দ রায়,

তীব্র গ্যাস সংকটে নরসিংদীর শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের স্বল্প চাপের কারনে টেক্সটাইল, ডাইং, নিটিং, স্পিনিং ও গার্মেন্টস কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। গ্যাস সংকটের কারনে অধিকাংশ সময় গ্যাস না থাকায় রান্না বান্না ব্যাহত হচ্ছে। ফলে শিল্প মালিক থেকে শুরু করে শ্রমিক ও সাধারন মানুষ সবাই চরম ভোগান্তির মুখে পড়েছেন।
নরসিংদী, মাধবদী, শেখেরচর, ঘোড়াশাল, পলাশ, মেহেরপাড়া ও আশেপাশের শিল্পাঞ্চলে প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানায় উৎপাদন অর্ধেক নেমে এসেছে বলে জানা যায়। প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানাই পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। ফলে নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এ সংকটের বাস্তব চিত্র দেখা যায় জেলার পাঁচদোনা সাকোরার মোড়ে অবস্থিত জাহানারা কটন টেক্স লিমিটেড-এ। গ্যাসের চাপ এতটাই কম যে উৎপাদনের জন্য ব্যবহৃত ভারী যন্ত্রপাতি ও আধুনিক মেশিন স্বাভাবিকভাবে পরিচালনা করা যাচ্ছে না। ফলে পর্যাপ্ত ক্রয়াদেশ (অর্ডার) থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে উৎপাদন শেষ করা সম্ভব হচ্ছে না।
প্রতিষ্ঠানটির মানবসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম সৌরভ জানান , গ্যাস সংকটের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক চাপে পড়েছে। নির্ধারিত সময়ে রপ্তানি আদেশ বাস্তবায়ন করতে না পারায় বিদেশি ক্রেতাদের আস্থা কমে যাচ্ছে। একই সঙ্গে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ, শ্রমিকদের বেতন-ভাতা প্রদান এবং দৈনন্দিন পরিচালন ব্যয় নির্বাহ করাও কঠিন হয়ে পড়েছে।
জাহানারা কটন টেক্স লিমিটেড-এর জিএম ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম গনমামাধ্যম কে জানান, আমাদের
কারখানায় পর্যাপ্ত অর্ডার রয়েছে। কিন্তু প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় উৎপাদন স্বাভাবিকভাবে চালানো সম্ভব হচ্ছে না। অনেক সময় মেশিন বন্ধ রাখতে হচ্ছে, আবার কখনো খুব কম সক্ষমতায় চালাতে হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা যাচ্ছে না। সময় মতো পণ্য না পৌঁছানোয় কিছু ক্রেতা ইতোমধ্যে অন্য দেশে অর্ডার দিচ্ছেন। এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলেপ্রতিষ্ঠান পরিচালনা, শ্রমিকদের বেতন-ভাতা প্রদান এবং ব্যাংক ঋণ পরিশোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলো উপর। পর্যাপ্ত গ্যাস না থাকায় পাম্পে চালকদের অপেক্ষা করতে হচ্ছে। সিএনজিতে যাএীদের নিকট থেকে বেশী ভাড়া আদায় করা হচ্ছে। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।
শিল্প উদ্যোক্তারা অবিলম্বে শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারেরজরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। গ্যাস সংকট দীর্ঘায়িত হলে শিল্পখাতের পাশাপাশি জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট

গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু

আপডেট সময় : 06:30:21 pm, Monday, 3 August 2026