Dhaka , Monday, 15 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

গোলাম ফারুক প্রিন্সের ১৫ বছরে সম্পদ বেড়েছে ৩২ গুণ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:05:18 am, Sunday, 10 December 2023
  • 214 বার পড়া হয়েছে

গোলাম ফারুক প্রিন্সের ১৫ বছরে সম্পদ বেড়েছে ৩২ গুণ।।

পাবনা প্রতিনিধি।।
গোলাম ফারুক খন্দকার প্রিন্স টানা তিন মেয়াদে পাবনা-৫ -সদর- আসনের সংসদ সদস্য। চতুর্থ দফায় এমপি হওয়ার জন্য দল থেকে তাঁকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাঁর দেওয়া হলফনামা ঘেঁটে পাওয়া গেছে অবাক করা কিছু তথ্য। এতে দেখানো হয়েছে গত পাঁচ বছরে তাঁর আয় কমেছে ৫ কোটি ১৯ লাখ ২৯ হাজার ১৬৪ টাকা। তবে এই সময়ে সম্পদ বেড়েছে ৭ কোটি ২০ লাখ ৮৭ হাজার ২৮৭ টাকার। 
একাদশ নির্বাচনের হলফনামায় জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের মোট সম্পদের মূল্য উল্লেখ করা হয়েছিল ১৩ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার ৫২৫ টাকা। দ্বাদশ নির্বাচনের হলফনামায় সম্পদ দেখানো হয়েছে ১৬ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৭৯২ টাকায়। তবে এতে ৪ কোটি ১ লাখ ৯৮ হাজার ২০ টাকার এফডিআরের তথ্য উল্লেখ করা হয়নি। এ ছাড়া ২০০৮ সালের হলফনামায় প্রিন্সের সম্পদ ছিল ৪৭ লাখ ৯৮ হাজার টাকার। সে তুলনায় সম্পদ বেড়েছে ৩২ গুণ।
এবারে হলফনামায় প্রিন্স সর্বমোট সম্পদ দেখিয়েছেন ১৬ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৭৯২ টাকা। এর মধ্যে গত পাঁচ বছরে আয় করেছেন ১ কোটি ১০ লাখ ৩৬ হাজার ৭৪২ টাকা। একাদশ নির্বাচনে তাঁর আয় ছিল ৬ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৮৮৮ টাকা। এবার সম্পদ বৃদ্ধি দেখানো হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ২৬৭ টাকার। 
সূত্র জানায়  অস্থাবর সম্পত্তি হিসেবে দেখানো হয়েছে তাঁর হাতে নগদ আছে ১ লাখ টাকা, এফডিআর আছে ৪ কোটি ১ লাখ ৯৮ হাজার ২০ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৩ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ৮৮৩ টাকা, উত্তরা ব্যাংকের শেয়ার আছে ৪ লাখ ৯০ হাজার টাকা, এমপির সুবিধাপ্রাপ্ত হার্ডকারের দাম ৭৭ লাখ ৭৮ হাজার ৬৮৫ টাকা, ১০ ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা। সর্বমোট অস্থাবর সম্পতির মূল্য ৭ কোটি ৫৬ লাখ ১২ হাজার ৫৬৮ টাকা। 
একাদশ নির্বাচনের সময় অস্থাবর সম্পত্তি ছিল ৩ কোটি ৪৫ লাখ ৪ হাজার ৭৫৪ টাকা। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৮ কোটি ৬ লাখ ৮৫ হাজার ৫৮২ টাকা। একাদশ নির্বাচনে স্থাবর সম্পত্তি ছিল ৩ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ৮৮৩ টাকা। শিক্ষাগত যোগ্যতা এমএসএস পাস এবং পেশা হিসেবে ঠিকাদারি উল্লেখ করেন। তাঁর নামে তিনটি ফৌজদারি মামলা হলেও সবগুলো থেকে তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন।  
আয় ও সম্পদের হিসাবে গরমিলের বিষয়ে এমপি প্রিন্স বলেন, বিভিন্ন ব্যবসা থেকে আয় ভালো হওয়ায় সম্পদ বেড়েছে। হলফনামার হিসাবনিকাশ একজন সহকারী করায় কিছুটা গরমিল হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

গোলাম ফারুক প্রিন্সের ১৫ বছরে সম্পদ বেড়েছে ৩২ গুণ।।

আপডেট সময় : 04:05:18 am, Sunday, 10 December 2023