Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা

গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকবেনা বশেমুরবিপ্রবি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:11:05 pm, Friday, 7 April 2023
  • 91 বার পড়া হয়েছে

বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামি বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে আসার ঘোষণা দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ এর আগে গত ২৬ ফেব্রুয়ারি এ বিষয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি জরিপ পরিচালনা করা হয়। জরিপে প্রায় শতভাগ শিক্ষক গুচ্ছ পদ্ধতি বশেমুরবিপ্রবির ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য উপযোগী নয় বলে মতামত দেন এবং ৯৭.৩ শতাংশ শিক্ষক পূর্বের নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার পক্ষে মতামত দেন। এছাড়া ৩ শতাংশ শিক্ষক ব্যপক পরিবর্তন সাপেক্ষে গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ করা যেতে পারে বলে মতামত দেন। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে অনুষ্ঠিত এক সভায় বর্তমান শিক্ষক সমিতির পক্ষ থেকে উক্ত জরিপের ফলাফল শিক্ষামন্ত্রীর হাতে সভা চলাকালে হস্তান্তর করা হয়।

জরিপে অংশগ্রহণকারী শিক্ষকরা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আসার দাবির পেছনে ছয়টি কারণ উল্লেখ করেছেন। তাদের মধ্যে ৮১ শতাংশ গুচ্ছ ভর্তিতে সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রিতা এবং শিক্ষার্থীদের আর্থিক ও আনুষঙ্গিক ভোগান্তিকে গুচ্ছ পদ্ধতির ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে না চাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন।

এছাড়া, ৬৩ শতাংশ একাডেমিক ক্যালেন্ডার অনুসরণে অসুবিধা, ৫৬ শতাংশ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সমন্বয়হীনতা, ৫৩ শতাংশ সুনির্দিষ্ট নীতিমালার অভাব এবং ৫১ শতাংশ আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

এ বিষয়ে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহম্মেদ এবং সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (৪ এপ্রিল) বশেমুরবিপ্রবি’র শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাধারণ সভায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা “সমন্বিত (জিএসটি) বা গুচ্ছ ভর্তি পরীক্ষা” পদ্ধতির অনুসরণে না করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে আসার বিষয়ে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ২৮ তম একাডেমিক কাউন্সিলের টেবিল এজেন্ডা হিসেবে শিক্ষক সমিতির সভাপতি, উক্ত সিদ্ধান্ত চেয়ারম্যানদের বৈঠকে আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি একাডেমিক কাউন্সিলে গৃহীত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি মনে করে একাডেমিক ক্যালেন্ডারের বিপর্যয় সৃষ্টিকারী ও “সমন্বিত (জিএসটি) বা গুচ্ছ ভর্তি পরীক্ষা” পদ্ধতির কারণে উদ্ভুত সমস্যাসমূহ উক্ত পদ্ধতিকে শিক্ষার্থী ও শিক্ষাবান্ধব করার বদলে শিক্ষাক্ষেত্রে বরং অনেকক্ষেত্রে সংকট বাড়িয়েছে। অতএব বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের দাবিকে সমর্থন করে অবিলম্বে উক্ত “সমন্বিত (জিএসটি) বা গুচ্ছ ভর্তি পরীক্ষা” পদ্ধতি থেকে বের হয়ে, আসন্ন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষের শিক্ষার্থী ভর্তিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতি অনুসরণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে।’

এ বিষয়ে বশেমুরবিপ্রবি উপাচার্যের সাথে মুঠোফোনে করলে বলেন, ‘তারা শিক্ষামন্ত্রীকে আগেও এ কথা বলেছিল, শিক্ষামন্ত্রী রাজি হননি। গুচ্ছ থেকে বের হওয়া এত সহজ নয়। এ বিষয়ে আমাদের শিক্ষামন্ত্রীর সাথে বসতে হবে।’

তিনি আরও বলেন, ‘তাদের এ সিদ্ধান্ত ইউজিসি, শিক্ষামন্ত্রী কেউই সমর্থন করবে না বলেই আমার বিশ্বাস। তারপরও আজকে তাদের নেয়া সিদ্ধান্ত আমি শিক্ষামন্ত্রীকে জানাবো। তাদের মেসেজটা আমি শুধুমাত্র পৌঁছে দিবো, এটুকুই।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকবেনা বশেমুরবিপ্রবি

আপডেট সময় : 06:11:05 pm, Friday, 7 April 2023