Dhaka , Wednesday, 15 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পহেলা বৈশাখে উৎসবে ভাসলো রায়পুর: বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩-কে স্বাগত। কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: গোয়ালঘর থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ পাইকগাছায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন : প্রতিমন্ত্রী আড়াইহাজারে মাদ্রাসার ঝুঁকিপূর্ণ বাউন্ডারি দেয়াল, আতঙ্কে শিক্ষার্থী ও পথচারী ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী এই বিশ্ববিদ্যালয় আমার অন্তরের অত্যন্ত কাছের, কারন আমার বাবা-মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন: নববর্ষে চবিতে মীর হেলাল শ্রীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হাতীবান্ধা ও নাগেশ্বরী সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে পৌনে ২ লাখ টাকার মালামাল জব্দ মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আনন্দ উৎসবে বোয়ালী ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপন সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও বৈশ্বিক শক্তির টানাপোড়েন—নতুন বিশ্বব্যবস্থার আলোচনা জোরদার বিশ্ব আবারও এক অনিশ্চিত মোড়ে—তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? রূপগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার নারায়ণগঞ্জে অবৈধ হকার উচ্ছেদ অভিযান রূপগঞ্জের দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক আমি ওয়াদা করেছিলাম রাঙ্গুনিয়ায় বালু ব্যবসা বন্ধ করে দেব:- হুমাম কাদের চৌধুরী এমপি  কুড়িগ্রাম সীমান্তে ২ যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ: ফিরিয়ে আনতে বিজিবির তোড়জোড় বর্ণিল আয়োজনে নববর্ষ বরণে প্রস্তুত ছায়ানট; রমনা বটমূলে আজ উৎসবের আমেজ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আরসিসি বক্স কালভার্ট নির্মাণে ধীরগতি,খাল নয় যেন ময়লা আবর্জনার ভাগাড় নারায়ণগঞ্জে নকল টিকা কার্ডে প্রতারণা: এক নারীর কারাদণ্ড লালমনিরহাটে হাম-রুবেলার প্রাদুর্ভাব: সতর্কবস্থায় স্বাস্থ্য বিভাগ, ঝুঁকিতে শিশুরা

গাজীপুরে বিশ্ব ইজতেমা মাঠে প্রস্ততি ও পর্যালোচনা সংক্রান্ত ফলোআপ সভা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:56:38 am, Tuesday, 23 January 2024
  • 244 বার পড়া হয়েছে

গাজীপুরে বিশ্ব ইজতেমা মাঠে প্রস্ততি ও পর্যালোচনা সংক্রান্ত ফলোআপ সভা।।

মো.ইমরান হোসেন
 স্টাফ রিপোর্টার।।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ব ইজতেমা শেষে উভয় পক্ষকে ভাঙচুর ছাড়া সম্মানের সঙ্গে প্রশাসনের কাছে মাঠ বুঝিয়ে দিতে হবে। সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠে বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও পর্যালোচনা সংক্রান্ত  ফলোআপ সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি প্রথম পর্ব এবং চার দিন বিরতি দিয়ে ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
বিশ্ব ইজতেমা আয়োজনে দুই পক্ষের দ্বন্দ্বের বিষয়ে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সারা পৃথিবীতে এ ইজতেমা অত্যন্ত প্রিয় ছিল। সারা বিশ্ব থেকে এখানে লোক আসত। আমরা অনেক চেষ্টা করেছি। এ নিয়ে অনেক পানি গড়িয়েছে। আমরা বহু জায়গায় আপনাদের পাঠিয়েছি। আপনাদের মনোভাবটা পরিবর্তন হয়নি। সেজন্য আমরা কষ্ট পাই। আমরা মনে করি আপনারা মিলেমিশে আবার যদি এক প্লেটে (মাওলানা জুবায়ের আহমেদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম) খেতে পারতেন; আর আমরা যদি তা দেখে যেতে পারতাম, তা হলে খুব খুশি হতাম। তাবলীগ জামাতের দুই পক্ষকে একসঙ্গে আনার ক্ষেত্রে ধর্মমন্ত্রী ফরিদুল হক খানকে নেতৃত্ব দেওয়ারও অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রথম পর্বের আয়োজকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনাদের জুবায়ের গ্রুপ দাবির পরিপ্রেক্ষিতেই প্রথমে সুযোগ করে দেই। সে দাবি রক্ষা করে সম্মানের সঙ্গে মাঠ বুঝিয়ে দেবেন। যাতে কোনো প্রকার ভাঙচুর না হয়, কেউ যাতে কোনো অভিযোগ না করে, এটা আমার অনুরোধ। সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোববার কিছু ঘটনা ঘটছে; যা দুঃখজনক। সবার কাছে বিনীতভাবে অনুরোধ রইল এসব ঘটনা আর ঘটাবেন না, সবাই মিলেমিশে থাকবেন।
সভায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, অতীতে বিশ্ব ইজতেমায় কাজ করতে গিয়ে কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলোকে লক্ষ্য করে  আগামীতে যাতে সেই ত্রুটি-বিচ্যুতি না ঘটে তার জন্য প্রস্তুতি নিতে হবে।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন , ইজতেমায় দুই পক্ষের কিছু কর্মকাণ্ড নিয়ে আমরা লজ্জিত । তাবলীগ জামাতের মুরুব্বীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যা বলেন, সে অনুযায়ী যদি কাজ হয় তাহলে কোনো সমস্যা থাকার কথা নয়। আমি মনে করি আপনাদের আচরণে এমন ভুল আর হবে না যাতে অন্যরা কষ্ট পায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. মিজানুর রহমানের সঞ্চালনায়   বক্তব্য রাখেন  গাজীপুর -২ সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল,পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন , ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম, জোবায়ের পন্থী মুরুব্বি  মাওঃ খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, সাদ অনুসারী মুরুব্বি ড. আব্দুস সালাম, পুলিশ, র‍্যাব ,গোয়েন্দা সংস্থা, ডেসকো, ফায়ার সার্ভিস, তিতাস, জনস্বাস্থ্য প্রকৌশল মন্ত্রণালয়, সরকারি হাসপাতাল, সিটি করপোরেশনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে উৎসবে ভাসলো রায়পুর: বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩-কে স্বাগত।

গাজীপুরে বিশ্ব ইজতেমা মাঠে প্রস্ততি ও পর্যালোচনা সংক্রান্ত ফলোআপ সভা।।

আপডেট সময় : 04:56:38 am, Tuesday, 23 January 2024