Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে ট্রাকের চাপায় কারখানার নারী শ্রমিক নিহত আহত-৩।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:16:08 pm, Tuesday, 10 September 2024
  • 146 বার পড়া হয়েছে

গাজীপুরে  ট্রাকের চাপায় কারখানার নারী শ্রমিক নিহত আহত-৩।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।। 
গাজীপুরের কালিয়াকৈরে  একটি মালবাহী  ট্রাকের চাপায় পোশাক কারখানার এক নারী  শ্রমিক ঘটনাস্থলেই  নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৩ জন । মঙ্গলবার বেলা ১টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হরিণহাটি এলাকায় এদুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঘাতক ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয় এবং প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। নিহত শিরিন উপজেলার হরিণহাটি এলাকার স্টারলিং  ডিজাইন্স নামে একটি পোশাক কারখানার শ্রমিক বলে কারখানা সূত্রে জানা যায়। 
কারখানা সূত্রে জানা যায়- মঙ্গলবার বেলা ১টার সময় উপজেলার হরিণহাটি এলাকায় স্টারলিং নামে একটি পোশাক  কারখানার শ্রমিকরা দুপুরের বিরতিতে  খাবার খেতে কারখানা থেকে বাহিরে যান। একপর্যায়ে তারা ঢাকা -টাঙ্গাইল মহাসড়ক পার হবার সময় উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে শ্রমিকদের চাপা দেয়। ট্রাকের চাপায়  শিরিন নামে এক নারী শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় আরো ৩জন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।  দুর্ঘটনার প্রতিবাদে  বিক্ষুব্ধ  শ্রমিকরা ঘাতক ট্রাকটি আটক করে  আগুন ধরিয়ে দেয় এবং  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এতে শুরু হয় যানবাহনের যাত্রী ও চালকদের সীমাহীন দুর্ভোগ। গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন- সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে  শ্রমিকরা  মহাসড়ক থেকে চলে গেলে বিকেল সাড়ে ৩টায় মহাসড়কে যান চলাচলা স্বাভাবিক হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

গাজীপুরে ট্রাকের চাপায় কারখানার নারী শ্রমিক নিহত আহত-৩।।

আপডেট সময় : 12:16:08 pm, Tuesday, 10 September 2024