Dhaka , Monday, 15 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

গাজীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে জখম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:37:38 am, Wednesday, 13 September 2023
  • 295 বার পড়া হয়েছে

গাজীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে জখম।।

মো.ইমরান হোসেন

 স্টাফ রিপোর্টার ।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মো. শাকিল খাঁন (২১) নামে একজন কোরআনের হাফেজকে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে খেলার ব্যাট দিয়ে অমানুষিক ভাবে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জালশুকা এলাকার মো. রশিদ খাঁনের ছেলে হাফেজ মো: শাকিল খাঁন (২১) গত ১৮ আগষ্ট রিহ্যাব থেকে পালিয়ে বন্ধুর সাথে দেখা করতে চন্দ্রা দেওয়ানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় যায়। তখন ওই মসজিদের ইমাম আ: আজিজ ও মোয়াজ্জিন হাসান আলী শাকিল খানঁকে মসজিদের ভিতর ডেকে নিয়ে যায়। এসময় মসজিদের ইমাম আজিজের নেতৃত্বে ৪/৫ জনের একদল লোক কথা কাটাকাটির একপর্যায়ে শাকিলকে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে পিঠমোড়া দিয়ে বেঁধে খেলার ব্যাট দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তার পরিবারকে ফোন দিয়ে মারপিটের কথা না বলেই শাকিলকে রিহ্যাবে পাঠিয়ে দেয়। উক্ত মারপিটের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে শাকিলের পরিবার মারপিটের বিষয়টি জানতে পারে। পরে শাকিলের মা সালমা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে দেওয়ান বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো.আঃ আজিজ বলেন, আমি শাকিলকে পিটাইনি, বরং মসজিদের ভিতরে নিয়ে সেফ করেছি । আমি শাকিলের মাকে টেলিফোন করে মোবইল চুরির বিষয়টি জানাইলে তিনি বলেন, আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাকে পুলিশে দেন। শাকিল নিজেকে কোরআনের হাফেজ পরিচয় দিলে আমি নিশ্চিত হয়ে সম্মান রক্ষার্থে পুলিশে না দিয়ে রিহ্যাবে পাঠিয়ে দেই।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. আফজাল হোসেন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার বাদী মোসাম্মত সালমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ৭দিন আগে আমি থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো কোন আইনগত পদক্ষেপ গ্রহণ করে নাই। উল্টো মামলার আইও আমাকে মামলা আপসের প্রস্তাব দিচ্ছে। আমি ন্যায় বিচার চাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

গাজীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে জখম।।

আপডেট সময় : 11:37:38 am, Wednesday, 13 September 2023