Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এব্য চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

 গণমাধ্যম অঙ্গন থেকে ফ্যাসিস্টরা বিদায় হবে সংস্কারও হবে- কমিশন প্রধান কামাল আহমদ 

  • Reporter Name
  • আপডেট সময় : 04:00:15 pm, Monday, 27 January 2025
  • 175 বার পড়া হয়েছে

 গণমাধ্যম অঙ্গন থেকে ফ্যাসিস্টরা বিদায় হবে সংস্কারও হবে- কমিশন প্রধান কামাল আহমদ 

সিনিয়র স্টাফ রিপোর্টার, সিলেট
  
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিকরা সোচ্চার হলে গণমাধ্যম অঙ্গন থেকে ফ্যাসিস্টরা বিদায় হবে, সংস্কারও হবে।অন্তর্বর্তীকালীন সরকার ও পরবর্তী নির্বাচিত সরকার অবশ্যই সংস্কার করবে।তিনি বলেন, শুধুমাত্র আ’লীগের তোষণনীতি ও গুণকীর্তনের অঙ্গীকার ব্যক্ত করায় ফ্যাসিস্ট আমলে টিভি চ্যানেলগুলো লাইসেন্স পায়।এদের কাছে কি আশা করবেন।এরা গণমানুষের পক্ষে কোন ভূমিকা রাখেনি।তিনি বলেন,গত ৬মাসে ফ্যাসিস্টদের দোসর কোন গণমাধ্যমের ডিক্লারেশনও সরকার বাতিল করেনি।এদের মালিকানাও বদল হয়নি, এদের বিরুদ্ধে কোন মামলাও হয়নি। এরা অনুতপ্তও নয়। সাংবাদিকদের কন্ঠস্বর আরো তীব্র করার আহবান জানিয়ে তিনি বলেন,সরকারী অফিস সহ গণমাধ্যমের সকল জায়গা থেকে দুর্নীতিকে উচ্ছেদ করতে হবে।
কামাল আহমদ রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি,সিলেট এর মিলনায়তনে অনুষ্ঠিত সিলেট বিভাগের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এসব কথা বলেন।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান এবং আবদুল্লাহ আল মামুন। 
আমরা অনলাইন গণমাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি উল্লেখ করে কামাল আহমদ বলেন,এ বিষয়ে ভূল বোঝার কোন অবকাশ নেই।ভবিষ্যতে গণমাধ্যমে একটি শক্তিশালী এবং স্বাধীন ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে, যেখানে সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা পাবে এবং তাদের কর্মক্ষেত্রের সকল বিষয়ে জবাবদিহি নিশ্চিত হবে।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন,সাংবাদিকদের জীবনের নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রভাবশালী রাজনীতিবিদদের হাত থেকে সংবাদমাধ্যমকে মুক্ত রাখতে হবে। এছাড়া মিথ্যা মামলায় অভিযুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে।
কমিশন প্রধান কামাল আহমেদ জানান, এই সংস্কার কমিশনের উদ্দেশ্য সংবাদপত্রকে স্বাধীন, শক্তিশালী এবং বস্তুনিষ্ঠ করা। তিনি বলেন, দেশে কোনো নিয়ম মেনে টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল এবং রেডিও অনুমোদন দেয়া হয়নি, যার ফলে একই খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং পাঠক বৈচিত্র্য পাচ্ছেন না।
তিনি আরও বলেন, গত দেড় দশকে সংবাদ মাধ্যমের মধ্যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। ওয়েজ বোর্ডের মালিকরা বাস্তবায়ন করেননি, তবে তারা সুবিধা নিয়েছে। যদি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত না করা যায়, তবে সাংবাদিকদের সামাজিক মর্যাদা ও পেশাদারিত্ব ক্ষুণ্ন হবে।
কমিশন প্রধান জানান, ৩১ জানুয়ারির মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে মতামত ও সুপারিশ জমা দিতে পারবেন। প্রাপ্ত মতামত বিবেচনা করে গণমাধ্যমে সংস্কার আনার জন্য কমিশন তার সুপারিশ পেশ করবে।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সভায় আরো বলেন, গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম একটি বেতনের নিশ্চয়তা থাকা দরকার। তাঁদের আর্থিক সংকট নিরসন না করে যারা গণমাধ্যম পরিচালনা করে তারা দুর্নীতিকে উৎসাহিত করছেন।এ শিল্পে সংকটের যে সামগ্রিক চিত্র সেটা খুবই হতাশাজনক উল্লেখ করে সাংবাদিক কামাল আহমেদ বলেন, বাংলাদেশের সাধারণ পাঠক-দর্শক-শ্রোতার গণমাধ্যমের প্রতি আস্থার ঘাটতির কারণ খুঁজে বের করা হবে। সেই জনমত সমীক্ষার ভিত্তিতেই গণমাধ্যম সংস্কার কমিশন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংস্কারের নীতিমালা প্রস্তুত করবে।
গণমাধ্যম সংস্কার কমিশনে অংশীজনের মতামত সর্বাধিক গুরুত্ব পাবে মন্তব্য করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সংবাদকর্মীদের বেতন-ভাতাদি নিশ্চিত করা এবং সাংবাদিকতার নীতিমালা বাস্তবায়ন করা গেলে দুর্নীতি কমে যাবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। 
সংস্কার কমিশনের প্রধান সাংবাদিক কামাল আহমেদ আরো বলেন, পত্রিকায় সরকারি বিজ্ঞাপন, প্রচার সংখ্যা নির্ধারণ ও আন্ডারগ্রাউন্ড পত্রিকা সংক্রান্ত যেসব জালিয়াতি আছে, সেগুলো বন্ধের পথ খুঁজে বের করা হবে। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ওয়েজ বোর্ড বাস্তবায়ন সংক্রান্ত যে শুভঙ্করের ফাঁকি আছে – সে বিষয়েও সংস্কার কমিশন সুপারিশ করবে। 
সাংবাদিক প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করার জন্য এ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। গণমাধ্যমগুলো যাতে যথাযথভাবে তাদের ভূমিকা পালনে সক্ষম হয়, কমিশন সে উপযোগী নীতিমালা প্রণয়নে সুপারিশ করবে। কমিশন সংস্কার বিষয়ে যেসব সুপারিশ করবে সেগুলো বাস্তবায়নে নির্বাচিত সরকারের প্রতি চাপ অব্যাহত রাখার আহ্বান জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সাংবাদিক কামাল আহমেদ।
সিলেট বিভাগের চারটি জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক গণমাধ্যমকর্মী এ মতবিনিময় সভায় উপস্থিত থেকে তাঁদের সংস্কার বিষয়ক প্রস্তাবনা তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

 গণমাধ্যম অঙ্গন থেকে ফ্যাসিস্টরা বিদায় হবে সংস্কারও হবে- কমিশন প্রধান কামাল আহমদ 

আপডেট সময় : 04:00:15 pm, Monday, 27 January 2025