Dhaka , Monday, 21 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর ভোলা সফর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা ২৬ সেপ্টেম্বর কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী চন্দনাইশ-আনোয়ারায় রুবি সিমেন্টের সর্বোচ্চ পাইকারি বিক্রেতা হাজী মোহাম্মদ রফিক, পেলেন মোটরসাইকেল উপহার ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:05:04 pm, Monday, 21 September 2026
  • 12 বার পড়া হয়েছে

শওকত আলম,কক্সবাজার প্রতিনিধি,

কক্সবাজারে ডাকাতির ঘটনায় কিছু আইনজীবীর নাম ও যোগাযোগের তথ্য ডাকাতদের কাছে থাকার বিষয়ে জেলা পুলিশ সুপারের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে বক্তব্যটি নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে সংগঠনটি।

গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, অপরাধ ও ডাকাতির বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে কিছু আইনজীবীর নাম পাওয়া গেছে। বিপদে পড়লে কোন আইনজীবী আইনি সহায়তা দিয়ে দ্রুত ছাড়িয়ে আনবেন—এমন যোগাযোগ বা নাম ডাকাতদের কাছে পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ সুপারের এমন বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর আইনজীবী সমাজে অসন্তোষ ও প্রতিবাদের সৃষ্টি হয়। আইনজীবীদের একাংশের অভিযোগ, এ ধরনের বক্তব্যে আইনজীবীদের পেশাগত ভূমিকা ও আইনগত সহায়তা দেওয়ার সাংবিধানিক ও আইনগত অধিকারকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

এরই প্রেক্ষিতে ২১ সেপ্টেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ জরুরি সভা করে। সভায় পুলিশ সুপারের বক্তব্যে গভীর উদ্বেগ, নিন্দা ও হতাশা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপারের মতো দায়িত্বশীল পদে থেকে বিজ্ঞ আইনজীবীদের প্রতিপক্ষ করে আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। গণমাধ্যমে প্রচারিত ওই বক্তব্যে আইনজীবী সমাজকে হেয় করা হয়েছে বলে মনে করে সমিতি।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের যেকোনো ব্যক্তি আইনি সহায়তা পাওয়ার জন্য আইনজীবীর শরণাপন্ন হওয়ার অধিকার রাখেন। কোনো ব্যক্তির কাছে আইনজীবীর নাম বা যোগাযোগের তথ্য পাওয়া যাওয়াকে কেন্দ্র করে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার মাধ্যমে আইনজীবী সমাজকে হেয় করা হয়েছে।

এ বিষয়ে জেলা জজ মহোদয়কে অবহিত করার পাশাপাশি পুলিশ সুপারের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি। বিষয়টি নিষ্পত্তি না হলে আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর মন্তব্য থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু

‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি

আপডেট সময় : 07:05:04 pm, Monday, 21 September 2026