
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের জোর মরম শিব মন্দিরে ঐতিহ্যবাহী শিব মেলা গত শনিবার থেকেই শুরু হয়েছে।
আজ রবিবার খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের জোর মরম এলাকার শিব মন্দিরে দেবতার দেব মহাদেব শিবের দর্শনের জন্য শিব মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন এলাকার মানুষের সমাগম ঘটেছে। বহু দূর দূরান্ত থেকে পসরা সাজিয়ে বসেছে ব্যাবসায়ীরা। ঐতিহ্যবাহী এই মেলায় শিব দর্শন ও মেলা বসে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের জোর মরম এলাকার ঐতিহ্যবাহী শিব মন্দিরে।
বহুকালের এই মেলা প্রতিবছরের ন্যায় ফাল্গুন মাসের শুরুতে কৃঞ্চপক্ষের চতুর্দশী তিথিতে দেবতার দেব মহাদেব শিবের আশীর্বাদ লাভের প্রত্যাশায় ত্রিপুরা সম্প্রদায়ের জনগোষ্ঠীর তথা সনাতন ধর্মাবলম্বীদের শিব দর্শনের জন্য শিব পূজা বা শিবের মেলার আয়োজন করে।
বহুকাল থেকে এই শিব মন্দিরে শিবের পূজা বা শিব মেলার কারণে জোর মরম এলাকার আরেক নামে পরিচিতি লাভ করে শিব মন্দির এলাকার। প্রতি বছর শিব চতুর্দশী পূজা ও মেলা উপলক্ষে বাংলাদেশসহ ভারতের ত্রিপুরা রাজ্যের বহুলোক শিব মেলা দখতে আসে। এমনকি হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই শিব মন্দির মেলায়। বহু পূজারীও আসে এই শিব চতুর্দশী শিব মেলাতে। বহু ভক্তবৃন্দ, বহু দর্শনার্থীদের মেলায় পরিণত হয় এই জোর মরম এলাকার।
জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের জোর মরমে শিব মন্দিরের মেলা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই শিব মেলা। গত শনিবার থেকে এই জোর মরম এলাকাতে শিব মেলা শুরু হয়েছে। এই ঐতিহ্যবাহী শিব মেলায় বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের বিভিন্ন পসরা নিয়ে মেলায় বাজার বসে। এই মেলায় বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ শিশু কিশোরসহ চাঙমা, মারমা, বাঙালি হিন্দু, মুসলমান এবং সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরাদের মিলন মেলায় পরিণত হয়।
শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মতেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ঐতিহ্যবাহী এই শিব মেলায় বহুজনের মানস করা মানস করে থাকে। তারা শিব মেলায় এসে শিব দর্শন করে মহাদেব শিবের নিকট প্রার্থনা করে মনষ্কামনা পরিপূর্ণ করে থাকে। এমনকি তাদের ধারণা, বহু নিঃসন্তান নারীর সন্তান লাভের হেতু উৎপন্ন হয়। শিবের আরাধনায় তাদের মানসে লাভ করে থাকে পুত্র সন্তানের। কমিটির অন্যতম সদস্য শ্রীযুক্ত কল্প রঞ্জন কার্বারী (ত্রিপুরা) বলেন, এ মেলায় সকল সম্প্রদায়ের চাঙমা, মারমা ও ত্রিপুরাদের যৌথ উদ্যোগে এই শিব মেলার আয়োজন করা হয়ে থাকে। এখানে কোন ভেদাভেদ থাকে না। সকলেই একে অপরের মঙ্গলের জন্য মেলার আয়োজন করে থাকে। বহুকাল থেকে এই শিব মেলা সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরা সম্প্রদায় করে আসছে। এই শিব চতুর্দশী মেলাকে আর এক নামে খ্যাত শিব রাত্রি। ফাল্গুন মাসের শুরুতে কৃঞ্চপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব শিব দর্শনের জন্য এই মেলার আয়োজন। এখানে ভক্তবৃন্দরা শিব দর্শন করে বিভিন্ন পূজা অর্চনা করেন।

























