Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গ্যাস সংকটে ঘোড়াশাল – পলাশ সারকারখানার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা, ক্রীড়া সামগ্রী বিতরণ পাঁচলাইশের হামজা খাঁ লেইন ও সংলগ্ন আবাসিকে কিশোর গ্যাং ও মাদকের স্বর্গরাজ্য, আতঙ্কে এলাকাবাসী আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে স্পেনকে নিয়ে প্রশ্ন ‘ফ্রান্সের স্পেনকে ভয় পাওয়া উচিত’ হালান্ড নাকি কেইন, কে এগিয়ে? আর্জেন্টিনার ম্যাচে যে কারণে ইংলিশ রেফারি ‘নিষিদ্ধ’ ইংলিশ পরীক্ষায় পাস করতে হালান্ডদের সামনে যেসব চ্যালেঞ্জ “দূষণ” পাইকগাছায় অসুস্থ ও অসহায় বৃদ্ধের পাশে ইউএনও; চিকিৎসা সহায়তা প্রদান কাউখালীতে সেতু নির্মাণ লক্ষ্যে নদী ও গাবখান চ্যানেল এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জের হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মাসদাইরে আলফালা সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত পাইকগাছার সোলাদানায় ইউএনও’র পরিদর্শন; দুই স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ মধুপুরের নরকোনা মসজিদে খন্দকার মোতালিব হোসেন এর জুমার নামাজ আদায় ত্রিপুরার টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি, রাজনগরের মনসুরনগরে বন্যা—স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের রামু উপজেলার ঈদগড়ে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ ৪ দিন পর সাজিদের মরদেহ উদ্ধার কক্সবাজার-ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেল্পার আটক কাউয়ারখোপের বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন এমপি লুৎফুর রহমান কাজল কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা থানায় জমা দিয়ে পুরস্কৃত কক্সবাজার বিমানবন্দর আনসার ক্যাম্পের দুই সদস্য রূপগঞ্জে সরকারি খাল ভরাট করায় ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানি বন্দী, চরম ভোগান্তি মাননীয় প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি: বন্যাবিধ্বস্ত বাঁশখালীর আর্তনাদ ও স্থায়ী সমাধানের আকুল আবেদন রেকর্ড বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ পেলেন মেয়রের ত্রাণ সামগ্রী কোতোয়ালী এলাকায় বাসে ছিনতাইকারী চক্রের প্রধান ছোরা ও ১১টি ছিনতাইকৃত স্মার্টফোনসহ আটক ‘নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে’—জলাবদ্ধ এলাকা পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন সড়কে মৃত্যু প্রতিরোধে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত ডিএমসির ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধানমন্ত্রীর অংশগ্রহণে নানা আয়োজন

কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে শ্রমিকদের  মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:17:51 pm, Saturday, 22 March 2025
  • 89 বার পড়া হয়েছে

কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে শ্রমিকদের  মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তি

উৎপল রক্ষিত,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এতে ব্যস্ত ওই মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে থাকে। এতে দীর্ঘ যানজটে আটকে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
শনিবার -২২ মার্চ- সকাল ৮টার দিকে জায়ান্ট নীট ফ্যাশন লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি এবং জানমালের নিরাপত্তার স্বার্থে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শ্রমিকরা  ঈদ বোনাস এবং ঈদের ছুটি বাড়ানোসহ বেশ  কয়েকটি দাবি নিয়ে  আন্দোলন করে। এ সময় তারা কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং কারখানার কয়েকজন কর্মকর্তাকে  মারধোর করে মারাত্মক আহত করে।  এ ঘটনার প্রেক্ষিতে মালিকপক্ষ শুক্রবার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে  শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ করেন। এ সময় তারা কয়েকটি কারখানায় গিয়ে কর্তৃপক্ষকে ছুটি দিতে বাধ্য করে। পরে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে অগ্রসর হয়ে আশপাশের বেশ কয়েকটি কারখানাও ছুটি ঘোষণা করতে বাধ্য করে। শ্রমিকদের একটি বড় অংশ বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
 খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ দুই ঘণ্টা পর, সকাল ১০টার দিকে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশের  হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য ,গত ২০ মার্চ ওই কারখানার শ্রমিকরা ঈদ বোনাস না দেওয়া এবং ১০ দিনের   ঈদের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। দাবি আদায়ে তারা উত্তেজিত হয়ে কারখানার চারজন কর্মকর্তাকে মারধোর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী চারজন শ্রমিককে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর এএসপি ওয়াহিদুজ্জামান রাজু জানান, কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা আজকে অবরোধ কর্মসূচি পালন করে। শ্রমিকদের আন্দোলনের মুখে আট দশটি গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। 
তিনি আরো জানান, কারখানাটির মালিক বি জি এম ই এ এর সাবেক সভাপতি ফারুক হোসেন। তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আমরা কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে শ্রমিকদের  মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তি

আপডেট সময় : 07:17:51 pm, Saturday, 22 March 2025