Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি

কাঁঠালিয়ায় পর্যটককে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 03:32:46 pm, Wednesday, 11 June 2025
  • 79 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছৈলার চর পর্যটন কেন্দ্রে এক পর্যটককে শিশু সন্তানের সামনে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। বুধবার (১১ জুন) দুপুরে ছৈলার চর ডিসি লেকের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু সন্তানের সামনে একজন পর্যটককে এভাবে মারধর ও লুটপাটের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। একইসঙ্গে ছৈলার চরসহ এলাকার পর্যটন স্পটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। প্রসঙ্গত, গত ৬ জুন বিকেলে আবু হাসান নামে এক পর্যটক তার দুই শিশু সন্তানকে নিয়ে ছৈলার চরে ভ্রমণে যান। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. অলিউল্লাহ আহাদ ও তার ভাগ্নে সায়েমের নেতৃত্বে ১০–১২ জনের একটি দল তার উপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা আবু হাসানের সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং তাকে ব্যাপক মারধর করে। একই দলের সদস্যরা আবু হাসানের বড় ভাই হায়দার আলীকেও মারধর করে গুরুতর আহত করে। বর্তমানে হায়দার আলী আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আবু হাসান, তার বড় বোন মাহমুদা বেগম, শিশু সন্তান আদিবা ও রুবায়েত সারাপ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম মোল্লা, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. পান্না মিয়া, সমাজসেবিকা মনোয়ারা বেগম, সমাজকর্মী হাবিব মিয়া, মিলন হাওলাদার, মহিবুল্লাহ প্রমুখ।
বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ”

কাঁঠালিয়ায় পর্যটককে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 03:32:46 pm, Wednesday, 11 June 2025