Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ

কলমাকান্দায় হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 05:00:17 pm, Sunday, 16 March 2025
  • 249 বার পড়া হয়েছে

কলমাকান্দায় হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি

তরুণ প্রজন্মকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে নেত্রকোণার কলমাকান্দায় শুরু হয়েছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ২০২৫।

রবিবার সকালে উপজেলা পরিষদ  অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে মেধা অন্বেষণের এই প্রতিযোগিতা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে ও দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়েছে৷

হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতায় সভাপতির দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব মাওলানা উসমান গণি ও মুফতি শফিকুল ইসলাম। এতে বিচারকের দায়িত্বে রয়েছেন হাফেজ আহসান উল্লাহ,হাফেজ মতিউর রহমান ও হাফেজ এনায়েতুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করছেন মুফতি মাসউদুর রহমান ও মুফতি মামুনুর রশিদ।

প্রতিযোগিতার দায়িত্বশীলরা জানান,মেধা বিকাশের এই প্রতিযোগিতার প্রথম দিনই ৩৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। কলমাকান্দায় এমন আয়োজন করায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার দাবি তাদের।

মাওলানা উসমান গণি বলেন,পবিত্র মাহে রমজানে এই আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি।  তারা খুব আনন্দ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইসলামের প্রসারে ও ছাত্রদের মেধা শাণিত করতে এমন আয়োজন আমাদের আলো দেখায়।

এই আয়োজন নিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন,ছাত্র-তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। সকলের সহযোগিতা বিনীতভাবে কাম্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ

কলমাকান্দায় হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু

আপডেট সময় : 05:00:17 pm, Sunday, 16 March 2025