Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কক্সবাজার-৩ আসনে নৌকার মাঝি হতে চান ৩ ভাই-বোন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:47:07 am, Thursday, 23 November 2023
  • 283 বার পড়া হয়েছে

কক্সবাজার-৩ আসনে নৌকার মাঝি হতে চান ৩ ভাই-বোন।।

তৌহিদ বেলাল 
ব্যুরো চিফ কক্সবাজার।। 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ -ঈদগাঁও-রামু-কক্সবাজার সদর-আসনে নৌকার মাঝি হতে প্রতিযোগিতায় নেমেছেন এগারোজন। এদের মধ্যে তিনজন হলেন আপন ভাই-বোন। এরা সকলেই সরকারি দল আওয়ামী লীগের ডাকসাইটে নেতা। 
বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের পাশাপাশি নৌকা প্রতীক পেতে প্রতিযোগিতায় নেমেছেন তাঁর বড় ভাই ও সদ্য পদত্যাগী রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। রয়েছেন এই দুজনের ছোট বোন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলোচিত নারীনেত্রী নাজনীন সরওয়ার কাবেরী। 
একই পরিবারের এই তিনজনের পাশাপাশি নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সাবেক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, বর্তমান সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিজান সাঈদ, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকউদ্দিন চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহসাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রণজিৎ দাশ। 
জানা যায়, এদের মধ্যে নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার-৩ আসন ছাড়াও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে দলীয় মনোনয়ন চান। সেই লক্ষে তিনি ওই আসনের জন্যও মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার একই আসনের সাবেক এমপি আবদুর রহমান বদি’র স্ত্রী। 
খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছেড়েছেন সোহেল সরওয়ার কাজল। তিনি বলেন, ‘বর্তমান সংসদ সদস্য সাইমুম সওয়ার কমল নিজের একটি বলয় তৈরি করে আওয়ামী লীগকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। তার চারপাশে জামায়াত-বিএনপির লোকজনের ভিড়।
কাজলের দাবি, দল তাকে মনোনয়ন দিলে নিশ্চিত বিজয় লাভ করবেন। 
নাজনীন সরওয়ার কাবেরী বলেন একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী আমাকে এবারে আশাহত করবেন না। জনগণের দাবি ও সমর্থনের পাল্লাকে অবশ্যই বিবেচনায় আনবেন তিনি।
তিনি বলেন, ‘আগের নির্বাচনগুলোতে ভাইদের ছাড় দিয়েছি, তবে এবারে আর নয়।’ তবে উখিয়া-টেকনাফ আসনের চেয়ে কক্সবাজার-৩ আসনে মনোনয়ন পাবার বিষয়ে অধিক আশাবাদী বলেও জানান আলোচিত ও সাহসী এই নারীনেত্রী। 
আসনটির বর্তমান সংসদ সদস্য ও উল্লেখিত দুই মনোনয়ন প্রত্যাশীর ভাই সাইমুম সরওয়ার কমল বলেন, ‘যে কেউ দলীয় মনোনয়ন চাইতে পারেন। তবে ভোটের মাঠে গ্রহণযোগ্যতা কার সেটা বিবেচনায় নিতে হবে। 
রামু, কক্সবাজার ও ঈদগাঁও উপজেলার জনগণ তাঁকেই ভোট দিয়ে পূণরায় নির্বাচিত করার জন্য মুখিয়ে আছেন বলে দাবি তাঁর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

কক্সবাজার-৩ আসনে নৌকার মাঝি হতে চান ৩ ভাই-বোন।।

আপডেট সময় : 08:47:07 am, Thursday, 23 November 2023