তৌহিদ বেলাল ,
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হলো কক্সবাজার জেলার বিভিন্ন স্কুল-মাদরাসা থেকে ২০২২ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থাদের সংবর্ধনা। শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম শেখো ও প্রথম আলোর যৌথ আয়োজনে এই উৎসবে অংশ নেয় দেড় হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। কঠোর পরিশ্রমের উৎসব আয়োজনের সফল বাস্তবায়ন করে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা । শহরের ঐতিহ্যবাহিী শিক্ষাপ্রতিষ্টান ‘কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি’র বিশাল মাঠে উপস্থিত কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র, কলম, দুপুরের হালকা খাবার তুলে দেয়া হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় উৎসব। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন- প্রথম আলোর কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।
কৃতীদের দিক নির্দেশনামুলক বক্তব্য দেন- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও উত্তরণ মডেল কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান, লোহাগাড়ার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কক্সবাজার বায়তুশশরফ কমপ্লেক্সের মহাপরিচালক এমএম সিরাজুল ইসলাম, প্রথম আলোর চিফ স্পোর্টস এডিটর উৎপল শুভ্র, পালস-বানি একাডেমির চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম, কক্সবাজার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. রমজান আলী, অভিভাবক-টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউনুছ বাঙালী, জিপিএ-৫ প্রাপ্তদের পক্ষে টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী মুনতাহা হাছিনা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার বন্ধুসভার সভাপতি উম্মে সাদিয়া হোসেন সিকদার।
অনুষ্ঠানে পাহাড়ের ঝুপড়ি ঘরে থেকে দিনমজুরির কাজ করে পড়াশোনা চালিয়ে যাওয়া অদম্য মেধাবী ও জিপিএ ৫ প্রাপ্ত তানবীর হোসাইন, দীর্ঘ ১৯ বছরের শিক্ষকতা জীবনে মাত্র তিনদিন ছুটি নেওয়া ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের জ্যেষ্ঠ সহকারি শিক্ষক নুরুল ইসলাম, মাদক বিরোধী প্রচারণা ও মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার স্বেচ্ছাসেবী সংগঠন নোঙর, জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতায় স্বর্ণজয়ী কক্সবাজারের সুবিধাবঞ্চিত পাঁচজন কিশোরী এবং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার কারিগর হিসাবে জেলার প্রবীন শিক্ষক শিক্ষাবিদ এমএম সিরাজুল ইসলামকে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে কৃতী শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যদের গান, নৃত্য-আবৃত্তি ও কথামালা। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নাইম। আমরা করবো জয়- এই গানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে জিপিএ-৫ সংবর্ধনা উৎসবের।

























