Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

কক্সবাজারে জমি রেজিস্ট্রিতে আকাশচুম্বী উৎস কর কমানোর দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:18:06 pm, Wednesday, 20 August 2025
  • 77 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজারে জমি রেজিস্ট্রিতে আরোপিত আকাশচুম্বী উৎস কর কমানোর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিবেশ, জলবায়ু ও নাগরিক সংগঠন ‘সেভ দ্য কক্সবাজার’ এ কর্মসূচির আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান সাংবাদিক তৌহিদ বেলাল। প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল বলেন,
“জমি নিবন্ধনের নামে কক্সবাজার জেলাবাসীর উপর নতুন করে রক্তচোষা নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। জেলার ২৯ লক্ষ মানুষের উপর এই জুলুম বরদাশত করা হবে না। অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

প্রবীণ সাংবাদিক ও গবেষক মুহম্মদ নুরুল ইসলাম বলেন, উচ্চহারের উৎস করের কারণে জমির ক্রেতা-বিক্রেতারা বৈধ নিবন্ধন প্রক্রিয়া থেকে নিরুৎসাহিত হচ্ছেন। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক মকবুল আহমদ বলেন,
“অতিরিক্ত উৎস কর সাধারণ মানুষের উপর অযথা চাপ সৃষ্টি করছে। এতে সংশ্লিষ্ট পেশাজীবীরা সংকটে পড়েছেন এবং বৈধভাবে জমি নিবন্ধন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।”

প্রধান বক্তা সিসিএনএফ-এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম জানান, নতুন নীতিমালার ফলে প্রতি শতক কৃষি জমিতে ২৫ হাজার, আবাসিক জমিতে ৫০ হাজার ও বাণিজ্যিক জমিতে ১ লাখ টাকা অতিরিক্ত উৎস কর গুনতে হচ্ছে। জেলার ১৮৮ মৌজার মধ্যে ৮১ মৌজায় ইতোমধ্যে প্রজ্ঞাপন কার্যকর হয়েছে। তিনি একে “বিমাতাসুলভ আচরণ” বলে উল্লেখ করেন।

রাজনীতিবিদ মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব বলেন, এই নীতিমালা বৈধ লেনদেন নিরুৎসাহিত করছে, ফলে সরকার রাজস্ব হারাচ্ছে এবং সাধারণ মানুষ, বিশেষত মধ্যবিত্ত ও পেশাজীবীরা ভোগান্তিতে পড়েছেন।

কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল হোছাইন বলেন, উৎস কর বাস্তব বাজারমূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। কর যৌক্তিক হলে জনগণ দলিল রেজিস্ট্রিতে উৎসাহিত হবে এবং সরকারের রাজস্বও বাড়বে।

সাবেক ছাত্রনেতা ও ‘আমরা কক্সবাজারবাসী’র সদস্য সচিব নাজিম উদ্দিন বলেন,
“নতুন কর চাপানোর আগে স্থানীয় জনগণ, দলিল লেখক, জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে আলোচনা জরুরি ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো জোর করে চাপিয়ে দেওয়া এই রক্তশোষণ নীতি কক্সবাজারবাসী মেনে নেবে না।”

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার সদর উপজেলা সভাপতি এনামুল হক চৌধুরী বলেন,
“সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত উৎস করের এই জুলুম কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।”

সভায় আরও বক্তব্য দেন হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর, সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান, কবি এম. জসিম উদ্দিন, উন্নয়নকর্মী মোহাম্মদ আরিফ উল্লাহ, সাবেক ছাত্রনেতা মাওলানা হাফেজ ওমর ফারুক, হেলপ ইয়ুথ ক্লাব সভাপতি আবদুর রহিম বাবু, সাংবাদিক রতন দাশ, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক নুর মোহাম্মদ, দলিল লেখক সমিতির সদর উপজেলা সভাপতি মমতাজ আহমদ, সমাজকর্মী আবুল কাসেম, সাংবাদিক জাফর আলম, মানবাধিকারকর্মী জামাল হোসেন প্রমুখ।

সাংবাদিক ও সমাজকর্মী কামরুল হাসান সঞ্চালিত এ কর্মসূচি শেষে সেভ দ্য কক্সবাজার-এর একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার জাহিদুর রহমানের সাথে সাক্ষাৎ করে মতবিনিময় করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন

কক্সবাজারে জমি রেজিস্ট্রিতে আকাশচুম্বী উৎস কর কমানোর দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 07:18:06 pm, Wednesday, 20 August 2025