
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও।।
ঈদগাঁও ঐক্য পরিবারের ব্যবস্থাপনায় এবার ৪ শতাধিক রোজাদারদেরকে ইফতার করানো হয়।
গতকাল ঈদগাঁও ইউনিয়নের জুমবাড়ী জামে মসজিদে বিভেদ নয়,ঐক্য চাই শ্লোগানে মুখরিত ঈদগাঁও ঐক্য পরিবারের সুন্দর ও সুশৃংখল ব্যব স্থাপনায় এলাকার চার শতাধিক রোজাদারদের কে ইফতার করানো হয়েছে।
সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন- ঐক্য পরিবারের সদস্য এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক রুবেল।
এসময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও ঐক্য পরিবার এডমিন ও সংবাদকর্মী এম আবু হেনা সাগর, এডমিনও যুব রেড় ক্রিসেন্টের দায়িত্বশীল ছৈয়দ ইসলাম সাকিব,ইমরান মাহমুদ জনি, কার্যনিবাহী সদস্য আবদুল্লাহ মিয়াজী,এডভোকেট মোবারক সাঈদ,ইরফানুল করিম। স্থানীয়দের মাঝে অংশ নেন,আলমগীর বাংলা,আবু বক্কর ছিদ্দিক কালু, জিয়াবুল হক ও লূৎফুর রহমানসহ অনেকে।
ভেদাভেদ ভুলে ছোটবড় সকলের এক সাথে ও একবন্ধনে ইফতার করতে পেরে খুশিতে উৎফুল্ল হলেন রোজাদারেরা।

























