Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

ইয়াবা রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেরাই

  • Reporter Name
  • আপডেট সময় : 07:08:59 pm, Monday, 26 September 2022
  • 205 বার পড়া হয়েছে

ইয়াবা রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেরাই

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সদর উপজেলায় পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ইয়াবাসহ এক নারী ও যুবক নিজেই ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার বাসিন্দা আব্দুর নুর সুজন (৩২) ও শামসুন্নাহার ফারজানা (৪৫)।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গতকাল রোববার বিকেল ৪টার দিকে নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়ণপুর মহল্লার পাঁচ রাস্তার মোড় সংলগ্ন এস.এ পরিবহন অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) নিজাম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রোববার আব্দুর নুর সুজন ডিবি পুলিশের কাছে ফোন করে জানায় সুধারাম থানা এলাকায় লক্ষীনারায়ণপুর মহল্লার পাঁচ রাস্তার মোড় সংলগ্ন এস.এ পরিবহন অফিসের সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ ঘটানস্থল থেকে মো.ইব্রাহিম খলিল(৫৩) কে আটক করে। তথ্যদাতা আব্দুল নুর সুজন ইব্রাহিম খলিলের থেকে মাছের পোনা ক্রয় করার কথা বলে তাকে ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসে। কথাবার্তার এক পর্যায়ে তথ্যদাতা মো.আব্দুর নুর সুজন তাহার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে কিছু একটি বাহির করাকালে তাহার আচরণ সন্দেহপূর্ণ হওয়ায় তাকে আটক করা হয় এবং তাহার ডান হাত থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ওসি আরও বলেন, আসামি আব্দুর নুর সুজনকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ঘটনাস্থলে অপর ব্যক্তি শামসুন্নাহার ফারজানা তাকে ইয়াবা গুলো দিয়েছে। তাৎক্ষণিক ফারজানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, তাহার পরিচিত আবির হোসেন রাব্বির মামার সাথে ভিকটিম ইব্রাহিম খলিলের পূর্ব থেকে জায়গা জমি নিয়া বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করিয়া ইব্রাহিম খলিলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর উদ্দেশ্য মাছের পোনা ক্রয় বিক্রয়ের কথা বলে ভিকটিম ইব্রাহিম খলিলকে ঘটনাস্থলে নিয়ে আসে এবং পুলিশকে সংবাদ দেন। এ ঘটনায় পলাতক আসামি আবির হোসেন রাব্বিসহ ৩জনের বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট

ইয়াবা রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেরাই

আপডেট সময় : 07:08:59 pm, Monday, 26 September 2022