Dhaka , Monday, 2 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

ইবির ফলিত রসায়ন বিভাগের রজতজয়ন্তী উদযাপন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:25:35 am, Saturday, 24 February 2024
  • 199 বার পড়া হয়েছে

ইবির ফলিত রসায়ন বিভাগের রজতজয়ন্তী উদযাপন।।

ইবি প্রতিনিধি।।

দিনব্যাপী নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে-ইবি-ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রজতজয়ন্তী ও পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার-২৪ ফেব্রুয়ারি-সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে পুনর্মিলনীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। এসময় শোভাযাত্রায় অংশগ্রহণকারী সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শোভাযাত্রা শেষে মিলনায়তনে পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. শরীফ আল-রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক ও বিভাগটির এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রশিদ। অনুষ্ঠানের সহ-সভাপতিত্ব করেন এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান।

অনৃুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘বর্তমান সময়টা বিজ্ঞানের যুগ, কলাকৌশলগত উন্নয়নের যুগ। বিজ্ঞানকে টেকনোলজির সাথে মিলিয়ে ধরেন এরকম অধ্যয়নের একটি বিভাগ হচ্ছে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ। বিভাগের ২৫ বছর পুর্তিতে আপনাদের এলামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে মিলন ঘটেছে তার মাধ্যমে সমৃদ্ধ হবে বিভাগ। নিজেদের মধ্যে গড়ে উঠবে সুসম্পর্ক।’

পরে বিকেলে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান। এর আগে গতকাল আয়োজনের প্রথম দিনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন সংলগ্ন বটতলায় দিনব্যাপী পিঠা উৎসব ও সন্ধ্যায় সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ইবির ফলিত রসায়ন বিভাগের রজতজয়ন্তী উদযাপন।।

আপডেট সময় : 11:25:35 am, Saturday, 24 February 2024