Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা। ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইবিতে আবৃত্তি আবৃত্তির দুই দশক পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:35:10 am, Saturday, 28 October 2023
  • 142 বার পড়া হয়েছে

ইবিতে আবৃত্তি আবৃত্তির দুই দশক পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত।।

ইবি প্রতিনিধি।।
২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’ এর দুই দিন ব্যাপি ‘দুই দশক পূর্তি ও পুনর্মিলনী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) আয়োজনের দ্বিতীয় দিনে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় টিএসসিসির সামনে থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 
এসময় অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক লিপু, সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্য বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তফা জামাল হ্যাপি, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন প্রধান পৃষ্ঠপোষক এবং  সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ আলমগীর, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রাশেদুল আবেদীন ও সংগঠনটির প্রাক্তন সদস্য ফারহানা আক্তার। এছাড়া সংগঠনের প্রাক্তন সদস্য নুরুল্লাহ মেহেদী, নাঈমা পারভীন নীলা এবং সাধারণ সম্পাদক গোলাম আজম শোভনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
সভায় সংগঠনটির সদস্য নওশীন পর্ণিনী সুম্মা ও আব্দুল মাজেদ সাগরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘একটি সংগঠন তৈরি করা যতটা সহজ তার চেয়েও অনেক কঠিন সেই সংগঠনকে টিকিয়ে রাখা। যারা এই বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি আবৃত্তি’র উদ্যোক্তা ছিলেন তারা এই সংগঠনটিকে সুন্দরভাবে ধরে রেখেছেন। আমার দৃঢ় বিশ্বাস এই সংগঠন সামনের দিকে অনেক এগিয়ে যাবে কারণ যাদের হাতধরে এই সংগঠনের পথচলা তারা এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নির্বাহী পদে দায়িত্ব পালন করছেন।’
তিনি আরও বলেন, ‘এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের কৃতিত্বে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করবে এবং নিজেদের প্রতিষ্ঠিত করবে। আমি মনে করি আগামীতে এই সংগঠনের প্রত্যেকেই কবিতা পাঠক হিসেবে ও কবিতা পাঠক সৃষ্টিতে ভূমিকা রাখবে।’ এছাড়াও তিনি তার বক্তব্যে সংগঠনটিকে ব্যাক্তিগতভাবে কিংবা প্রতিষ্ঠানিকভাবে সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।’
পরে আলোচনা সভা শেষে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুইদিনব্যাপী ‘দুই দশক পূর্তি ও পুনর্মিলনী’ অনুষ্ঠান।
এদিকে আয়োজনের ১ম দিনে গতকাল বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে সংগঠনটির লোগো আঁকানো দেয়ালিকা উন্মোচনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। একইসাথে বিশ বছর পূর্তি উদযাপনে সেখানে ২০টি প্রদীপও জ্বালানো হয়।
এরপর সেখানে সাংগঠনিক আলোচনা ও দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা।

ইবিতে আবৃত্তি আবৃত্তির দুই দশক পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত।।

আপডেট সময় : 11:35:10 am, Saturday, 28 October 2023