Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
 সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্

ইউপিডিএফ নেতা রবি শংকর চাকমার পিতৃ বিয়োগে প্রসিত বি. খীসার শোক প্রকাশ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:23:01 pm, Saturday, 7 January 2023
  • 265 বার পড়া হয়েছে

ইউপিডিএফ নেতা রবি শংকর চাকমার পিতৃ বিয়োগে প্রসিত বি. খীসার শোক প্রকাশ

এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাধারণ সম্পাদক রবি শংকর চাকমার পিতা সমরেন্দ্র লাল চাকমার প্রয়াণে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি প্রসিত বি. খীসা শোক প্রকাশ করেছেন।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা’র পিতা সমরেন্দ্র লাল চাকমা নিজ বাস ভবনে প্রয়াত হয়েছেন।

আজ ৬ জানুয়ারি ২০২৩, শুক্রবার ভোর ৫ টা ০২ মিনিটে রাঙ্গামাটি শহরের চম্পক নগরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে ইউপিডিএফ পরিবার গভীরভাবে শোকাহত। ইউপিডিএফ-এর সভাপতি প্রসিত বি. খীসা এক বার্তায় গভীর শোক প্রকাশ করে জনগণের আন্দোলনে তাঁর নিঃস্বার্থ ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পৃথক পৃথকভাবে দেয়া শোক বার্তায় তাঁর প্রতি আরও শোক ও সম্মান জানিয়েছেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)’র সভাপতি অংগ্য মারমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি ও সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা ও সুনীল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)’র সভানেত্রী নীতি চাকমা, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট’র সহসাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ’র সভানেত্রী কণিকা দেওয়ান।

সত্তর দশকে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের অধিকার আদায়ের অস্থির সময়ে সরকারি চাকরি ছেড়ে তৎকালীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিতে যে ক’জন ব্যক্তি যোগ দেন, প্রয়াত সমরেন্দ্র লাল চাকমা ছিলেন তাদের অন্যতম। তিনি চাকরিতে কর্মরত অবস্থায় সে সময় রাঙ্গামাটিতে তৎপর পাহাড়ি সংগঠন ও আন্দোলনে বিভিন্নভাবে সহায়তা দেন এবং গোয়েন্দা সংস্থার রোষানলে পড়েন। ১৯৭৬ সালে গণপূর্ত বিভাগের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের সরকারি চাকরি ছেড়ে তিনি আন্ডারগ্রাউন্ডে যোগ দেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিতে সুগতি বাবু নামে তিনি বেসামরিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদনের পর সমরেন্দ্র লাল চাকমা সপরিবারে রাঙ্গামাটিতে প্রত্যাবর্তন করেন। সে সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাঙ্গামাটির চম্পক নগরস্থ নিজ বাড়িতে বসবাস করছিলেন। প্রয়াত সমরেন্দ্র লাল চাকমার জন্ম ১৯৩৭ সালের ১২ এপ্রিল।

ইউপিডিএফ সভাপতি প্রসিত বি. খীসা প্রদত্ত শোক বার্তায় বলেন, ‘প্রয়াত সমরেন্দ্র লাল চাকমা চাকুরি জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে নির্যাতিত জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের কঠিন পথ বেছে নেন এবং পরিবারের সদস্যদেরও সম্পৃক্ত করেন। তাঁর এ অবদান পার্বত্য চট্টগ্রামের জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

উল্লেখ্য, তাঁর জ্যেষ্ঠপুত্র গৌরী শংকর চাকমাও ছাত্র অবস্থায় শান্তিবাহিনীতে যোগ দিয়ে পরবর্তীকালে শহীদ হন এবং দ্বিতীয় পুত্র রবি শংকর চাকমা পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে ১৯৯৮ সালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঠিত হলে তিনি (রবি শংকর) এ দলের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

 সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

ইউপিডিএফ নেতা রবি শংকর চাকমার পিতৃ বিয়োগে প্রসিত বি. খীসার শোক প্রকাশ

আপডেট সময় : 05:23:01 pm, Saturday, 7 January 2023