Dhaka , Friday, 22 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ গুগল সার্চবারে যোগ হবে এআই, আসছে বড় পরিবর্তন পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

আ.লীগের স্থায়ী কার্যালয় দখল করে মুদি দোকান

  • Reporter Name
  • আপডেট সময় : 01:52:07 pm, Wednesday, 3 August 2022
  • 343 বার পড়া হয়েছে

আ.লীগের স্থায়ী কার্যালয় দখল করে মুদি দোকান

সাইফ রুদাদ, শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের মুউন্না বাজারে অবস্থিত আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় দখল করে মুদি দোকান দিয়েছেন লোকমান হোসেন দপ্তরি। স্থায়ী কার্যালয়ের দেয়ালে সাঁটানো শেখ মুজিব, শেখ হাসিনা, আব্দুর রাজ্জাক ও নাহিম রাজ্জাকের ছবির উপর মাকড়সা বাসা বেঁধেছে।

ছয়গাঁও ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড আ.লীগের স্থায়ী ভবনটি ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি আ.লীগ দলীয় শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক উদ্ধোধন করেছিলেন।

স্থানীয়দের তথ্য মতে জানা যায়, প্রায় ১ বছর আগে মুউন্না বাজারে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে উপজেলা প্রশাসন প্রায় ১০ টি দোকান উচ্ছেদ করে দিয়েছিল। ঐ দোকান সমূহের মধ্যে ৮ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি লোকমান হোসেন দপ্তরির দোকানও উচ্ছেদ করা হয়। দোকান উচ্ছেদের পর থেকে তিনি তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুউন্না বাজারে অবস্থিত ৭ ও ৮ নং ওয়ার্ড আ.লীগের স্থায়ী কার্যালয়টি দখল করে মুদি দোকান বসিয়েছেন।

মঙ্গলবার(২ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের বিভিন্ন মুদি মালামাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও কার্যালয়টিতে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় বীর আব্দুর রাজ্জাক ও তার পুত্র বর্তমান সাংসদ নাহিম রাজ্জাকের ছবিতে মাকড়শা বাসা বেঁধেছে।

স্থানীয় আব্দুর রহমান নামে একজন জানান, এখানে আ.লীগ দলীয় জাতীয় শোক দিবস বা জাতীয় দিবস সমূহের কোনো প্রোগ্রাম হয় না। কোনো দরবার থাকলে আমরা এখানে আসি।

বিষয়টি নিয়ে ৮নং ওয়ার্ড সভাপতি লোকমান হোসেন দপ্তরির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার দোকান ভেঙে দেওয়ার পর আমি ইউনিয়ন নেতাদের জানিয়ে এখানে দোকান বসিয়েছি। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ অন্যান্যদের ছবিতে মাকড়শা বাসা বাঁধল কীভাবে জানতে চাইলে তিনি বলেন, আমি খেয়াল করিনি। পরিষ্কার করে দেব।

৮ নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক ও ছয়গাঁও ইউপি সদস্য মিন্টু খান জানান, যদিও তিনি কাজটি ঠিক করেন নাই। কিন্তু উনি বিপদে পড়েই এখানে এসে উঠেছে।

এবিষয়ে ভেদরগঞ্জ উপজেলা আ.লীগ সভাপতি তোফাজ্জল মোরল মুঠোফোনে বলেন, বিষয়টি অতন্ত্য নিন্দনীয়। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, আব্দুর রাজ্জাকের ছবিতে যাদের সামনে মাকড়সা বাসা বাঁধে, তারা স্বাধীনতা বিরোধি। ছয়গাঁও ইউনিয়ন নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ নিশ্চয় ব্যবস্থা নিবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’

আ.লীগের স্থায়ী কার্যালয় দখল করে মুদি দোকান

আপডেট সময় : 01:52:07 pm, Wednesday, 3 August 2022