Dhaka , Monday, 27 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আশ্রয়ণকেন্দ্রের বেহাল দশা, ভবনের ছাদ ও পিলারে ফাটল ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:38:54 am, Monday, 7 August 2023
  • 242 বার পড়া হয়েছে

আশ্রয়ণকেন্দ্রের বেহাল দশা, ভবনের ছাদ ও পিলারে ফাটল ।।

  এইচ এম সালাহ উদ্দীন কাদের

কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারের পেকুয়ার উজানটিয়া বহুমুখী কমিউনিটি সেন্টার (আশ্রয় কেন্দ্র)টি সংস্কারের অভাবে দিনদিন বেহাল অবস্থায় পরিণত হয়েছে। চরম ঝুকিপূর্ণ অবস্থায় দুর্যোগ মহামারিতে জীবন বাঁচাতে যেখানে আশ্রয় নেওয়া হয়। আর সেই আশ্রয়কেন্দ্রটি আরো ঝুঁকিপূর্ণ। ছাদ ও পিলারের পলেস্তারা খসে পড়ছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এলাকার লোকজন ওই কেন্দ্রে আশ্রয় নেন।

সরেজমিনে গিয়ে তথ্য নিয়ে জানা যায়, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির পরে ১৯৯৫ সালে কারিতাস ইতালিয়ান অনুদানে ও কারিতাস বাংলাদেশ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করে। নির্মাণের পর আর সংস্কার করা হয়নি। ২৭ বছরের মাথায় সংস্কারের অভাবে ভবনটির ছাদ ও পিলারে ফাটল, এমনকি ভেঙে যাচ্ছে দরজা- জানালাও। সংস্কারের অভাবে অকালেই ব্যবহার উপযোগিতা হারাচ্ছে আশ্রয়কেন্দ্রেটি। ফলে দুই এলাকার মানুষ দুর্যোগের সময় আশ্রয় সংকটে পড়বে। শুরু থেকে ওই আশ্রয় কেন্দ্রে কারিতাসের পরিচালনাধীন একটি স্কুল ছিল। ২০১৬ সাল থেকে স্কুল বন্ধ হওয়ার পর থেকে আশ্রয়কেন্দ্রে কোনো সংস্কার হয়নি। বর্তমানে এ আশ্রয়কেন্দ্রটিতে গাঁজাসহ মাদক সেবনের আস্তানা ও কিশোর গ্যাং এর আশ্রয় কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে।

পেকুয়ার চর এলাকার তৌহিদুল ইসলাম জিমেল বলেন, এ আশ্রয় কেন্দ্রটি ১৯৯৫ সালে নির্মিত হয়েছে। দুই ওয়ার্ডে দুইটি আশ্রয় কেন্দ্র থাকলেও ওয়ার্ড দুটির প্রায় দুইশো পরিবার এ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে। ১৯৯৭ সালে আমরা সপরিবারে এ আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছিলাম। বর্তমানে এ আশ্রয় কেন্দ্রের অবস্থা দেখে আমি হতভম্ব। সরকারের কাছে আমাদের আবেদন দ্রুত আশ্রয় কেন্দ্রের সংস্কার করা হোক।

সৃথানীয় এমইউপি ওসমান গনি বলেন, ঘূর্ণিঝড়ের সময় এ আশ্রয় কেন্দ্রে ৫ ও ৬নং ওয়ার্ডের শত শত মানুষ আশ্রয় গ্রহণ করে। এ আশ্রয় কেন্দ্র সংস্কারের অভাবে ভেঙ্গে যাওয়ার অবস্থা। এ আশ্রয় কেন্দ্র হচ্ছে কারিতাসের পরিচালনাধীন, তবুও সরকারিভাবে অনুদানের জন্য আমি ও চেয়ারম্যান কাজ করছি।

আশ্রয় কেন্দ্রের সভাপতি জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ কারিতাসের পরিচালনাধীন স্কুল ছিল এ ভবনে। তখন আমি সভাপতি ছিলাম। তখন তাদের সাথে যোগাযোগ ছিল। স্কুল বন্ধ হওয়ার পর থেকে তাদের সাথে আর যোগাযোগ হয়নি। সরকারিভাবে সংস্কার করা না হলে এটি ঝুঁকিপূর্ণ ভবনে পরিণত হবে। আমি স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কাছে সংস্কারের জন্য জোর আবেদন জানাচ্ছি।
কারিতাসের এরিয়া ম্যানেজার কামাল বলেন, ১৯৯৫ সালে ইতালির অনুদানে তৈরি করা হয় এ আশ্রয়কেন্দ্র। কিন্তু এরপর এলাকায় কমিটি করে আমরা তাদের বুঝিয়ে দিয়েছি। এখন এটা জনগণের সম্পদ, কারিতাসের কিছু নেই। আর সেই অনুদান শেষ। সরকারিভাবে সংস্কার করতে পারবে। তবে আগষ্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই তিন মাস কারিতাস থেকে ১৯৯৫ এর পরে তৈরি করা আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করবে। যদি সংস্কার করার মতো পরিবেশ থাকে এবং বাংলাদেশ কারিতাস যদি ডোনার পায়, তবে সংস্কার হতে পারে।

স্থানীয় চেয়ারম্যান তোফাজল করিম জানান, আশ্রয়ন কেন্দ্রটি সংস্কার করতে ইউএনওসহ পরিদর্শন করেছিলাম। কিন্তু এখনো কোন কাজ হয়নি

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

আশ্রয়ণকেন্দ্রের বেহাল দশা, ভবনের ছাদ ও পিলারে ফাটল ।।

আপডেট সময় : 09:38:54 am, Monday, 7 August 2023