Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

আবারও ক্ষমতায় আসতে পারেন এরদোয়ানের মতো হাসিনা ও মোদি – দ্য ইকনোমিস্ট

  • Reporter Name
  • আপডেট সময় : 09:54:21 pm, Monday, 29 May 2023
  • 231 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

তুরস্কের নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ান পুনর্নির্বাচিত হওয়ার পর লন্ডনভিত্তিক গণমাধ্যম দ্য ইকনোমিস্ট এর বাংলাদেশ ও ভারত নিয়ে পূর্বাভাস।

তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ানের মতো নিজ দেশে নির্বাচনের পর বাংলাদেশে আবারও শেখ হাসিনা এবং ভারতে নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হতে পারেন বলে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য ইকনোমিস্ট পূর্বাভাস দিয়েছে।

দ্বিতীয় দফা ভোটে এরদোয়ান পুনর্নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশিত রোববারের ডেইলি নিউজ লেটারের মুখবন্ধে দ্য ইকনোমিস্ট এর ডিজিটাল এডিটর অ্যাডাম রবার্টস দেশে দেশে নির্বাচনের সম্ভাব্য পরিণতির দিকে ইঙ্গিত দিয়েছেন।

অ্যাডাম রবার্টস লিখেছেন: কয়েক দশক ধরে জিম্বাবুয়ে ও ভারতের সাধারণ নির্বাচন থেকে শুরু করে ফ্রান্স ও আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত অনেক নির্বাচন কাভার করে আমি একটি উপসংহারে পৌঁছেছি, যা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য। আমরা সাংবাদিকরা নাটকীয় গল্পের জন্য আকুল, পরিবর্তনের প্রমাণ দেখানোর দিকে ঝুঁকে পড়ি। কারণ এটি ধারাবাহিকতার চেয়ে বেশি উত্তেজনাপূর্ণ। যখন আমরা একটি বিপর্যয়ের লক্ষণ খোঁজার চেষ্টা করি, তখন আমরা বিরোধী ব্যক্তিত্বদের সম্ভাবনাকে অতিমূল্যায়িত করার ঝুঁকি নিয়ে থাকি, বিশেষ করে কর্তৃত্ববাদী-ঝোঁকযুক্ত গণতন্ত্রে এরকমটা বেশি করি।

“তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধরুন, যিনি দুই দশক ধরে ক্ষমতায় আছেন এবং সদ্য আরেকটি সাধারণ নির্বাচনে জিতেছেন। প্রথম রাউন্ডের ভোটের দুই সপ্তাহ আগে করা এক জরিপে বলা হয়েছিল, তিনি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ বিরোধী দলের কাছে ক্ষমতা হারানোর একটি বাস্তব অবস্থার মুখোমুখি হয়েছেন। আজ ভোট শেষ হয়েছে এবং তিনি ইতিমধ্যে বিজয় ঘোষণা করেছেন। তিনি সম্ভবত ইস্তাম্বুল এবং আঙ্কারার বাইরে অনেক দূরের গ্রামীণ ও স্বল্প শিক্ষিত ভোটারদের সমর্থনে জয়লাভ করেছেন,” বলে মন্তব্য করেন দেশে দেশে নির্বাচন কাভার করে সঠিক বিশ্লেষণের জন্য বিখ্যাত সাংবাদিক অ্যাডাম রবার্টস।

দ্য ইকনোমিস্ট এর ডিজিটাল এডিটর ডেইলি নিউজ লেটারের মুখবন্ধে লিখেছেন: কয়েক সপ্তাহ আগে আমরা মন্তব্য করেছি যে এরদোয়ানের পরাজয় বিশ্বের অন্যান্য অংশের শক্তিশালী শাসকদের কাছে একটি বার্তা পাঠাবে। দুঃখজনকভাবে, এরদোয়ানের বিজয়ও একটি বার্তা পাঠায়। উদাহরণ স্বরূপ, ভারতে নরেন্দ্র মোদি আগামী বছরের মধ্যে তৃতীয় সাধারণ নির্বাচনের মুখোমুখি হচ্ছেন। আমার অনুমান তিনি তুরস্কে এরদোয়ানের জয়ের খবর শুনে উল্লসিত হবেন। একইভাবে, বাংলাদেশের ‘লৌহমানবী’ শেখ হাসিনা, যিনি আজ ক্ষমতায় থাকা অন্য যে কোনও নারীর চেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। তিনি ২০২৪ সালের প্রথম দিকে একটি সাধারণ নির্বাচনের মুখোমুখি হবেন (‘তাঁর সাথে আমাদের সাম্প্রতিক সাক্ষাতকারভিত্তিক নিবন্ধটি পড়ুন,’ উল্লেখ করে রবার্টস লিংকটি দিয়েছেন)। আমার মনে হচ্ছে, উভয়ই নিজ নিজ নির্বাচনের পরও সরকারে থাকবেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

আবারও ক্ষমতায় আসতে পারেন এরদোয়ানের মতো হাসিনা ও মোদি – দ্য ইকনোমিস্ট

আপডেট সময় : 09:54:21 pm, Monday, 29 May 2023