Dhaka , Friday, 5 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর স্থানীয় এমপির নির্দেশনায় রুপগঞ্জের গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ের ময়লার ভাগাড় পরিষ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ক্যাবিনেট সেক্রেটারি নির্বাচিত হলেন ড. মুহিবুল্লাহ শাহিন গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ মধুপুরে মাদকাসক্ত ১ জনকে এক বছরের কারাদণ্ড ২৬ মামলায় গ্রেপ্তার হয়ে ‘জেল খাটা’ গোলাম কিবরিয়া এবার সাময়িক বরখাস্ত হত্যাসহ একাধিক মামলায় আত্মসমর্পণ, আওয়ামী লীগের ১৪ নেতা কারাগারে কুমির সরিয়ে নেওয়ায় ক্ষোভ খাদেমের, মাজারের দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি ৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪ জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার রামুর নবাগত ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ​ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণ প্রতিবেশীর হা’ম’লা’য় নবজাতক যমজ শিশুর মৃ’ত্যু’র অ’ভি’যো’গ, বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন অবশেষে রূপগঞ্জে দুই মহাসড়কের বিষফোঁড়া ময়লার ভাগাড় অপসারণ মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে :- জহিরুল ইসলাম, এমপি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব : মেয়র ডা. শাহাদাত হোসেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিতে নির্মিত “বাংলার ঈগল” ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সরকারি সড়কের দুই পাশের গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০ মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আত্মরক্ষায় সক্ষমতা অর্জনে  একধাপ এগোল ইবির ১৪ নারী কারাতে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:26:06 pm, Friday, 1 September 2023
  • 219 বার পড়া হয়েছে

আত্মরক্ষায় সক্ষমতা অর্জনে  একধাপ এগোল ইবির ১৪ নারী কারাতে।।

ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্শাল আর্ট সায়েন্স এসোসিয়েশন’র ১৪ নারী প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় সংগঠনটির ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম সংলগ্ন টেনিস কোর্টে এই বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল। তিনি প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন। এসময় বেল্ট টেস্টিং এর পরীক্ষক হিসেবে উপস্থিত বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের কার্যকরী সদস্য এবং মার্শাল আর্ট সায়েন্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহকারী প্রশিক্ষক মনির হোসাইন,
মার্শাল আর্ট সায়েন্স এসোসিয়েশনের ব্লাক বেল্ট প্রথম ড্যান সাদিয়া আক্তার কেয়া ও ইসলামিক ইউনিভার্সিটি মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক তানজিনা আক্তার সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯ টায় এবং বিকেল ৩ টায় বেল্ট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির ১৪ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে পারদর্শীতার উপর ভিত্তি করে এর মধ্যে ৯জনকে অরেঞ্জ বেল্ট এবং বাকি পাঁচজনকে ইয়েলো বেল্ট প্রদান করা হয়।

ইয়েলো বেল্ট অর্জনকারী প্রশিক্ষণার্থী রুবাইয়াত হাসিন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি অনেকদিন ধরে কারাতে শিখছি। আজকে আমাদের বেল টেস্ট হলো। আমার বেল্ট চেঞ্জ হয়েছে। আমি আরেকটা ধাপ উপরে উঠেছি, অনেক মোটিভেটেড ফিল করছি।’

অরেঞ্জ বেল্ট অর্জনকারী ফাতেমা আক্তার স্বর্ণা বলেন, ‘আজকে অরেঞ্জ বেল্ট পেলাম, অনেক পরিশ্রমের মধ্য দিয়ে অর্জন করলাম। প্রায় এক বছর ধরে শিখছি। অনেক ভালো লাগছে। তবে খুশির থেকে আমাদেরকে কিছু সমস্যা আছে। আমাদেরকে জিমনেসিয়ামে ঢুকতে দেওয়া হয় না। এছাড়া কোন ইকুয়েপমেন্ট নাই যে আমরা ভালো করে প্রশিক্ষণ নিব এবং কোনো প্রযোগিতায় অংশগ্রহণ করব। সেই রকম কোন সিস্টেম নেই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কারাতে প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস তানজিনা বলেন, ‘আজকে সবাই মোটামুটি ভালোভাবে অংশগ্রহণ করেছে। ১৪ জন প্রশিক্ষণার্থ অংশগ্রহণ করেছে, আশা করি সামনে সংখ্যাটা আরও বাড়বে। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি আমাদেরকে সহযোগিতা করে, সাপোর্ট দেয় তাহলে আশা করি পরবর্তীতে যে গেইমগুলো রয়েছে সেগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারবো। এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সফলতা বয়ে আনতে পারবো।’

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের কার্যকরী সদস্য রেজাউল করিম বলেন, ‘আত্মরক্ষায় মেয়েদের মার্শাল আর্ট শেখাটা খুবই জরুরী। শুধু বিশ্ববিদ্যালয় নয় পুরো বাংলাদেশের প্রত্যেক নারীদের জন্য এটা শেখা গুরুত্বপূর্ণ। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা নারী শিক্ষার্থীদের কারাতে শেখার সুযোগ করে দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর

আত্মরক্ষায় সক্ষমতা অর্জনে  একধাপ এগোল ইবির ১৪ নারী কারাতে।।

আপডেট সময় : 05:26:06 pm, Friday, 1 September 2023