Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল

“আজকের গৃহীত ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তা:- ড. মোঃ জিয়াউদ্দিন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:37:54 pm, Thursday, 9 July 2026
  • 92 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

বিশ্বব্যাপী পরিবেশ দূষণের প্রেক্ষাপটে, ১৯৭২ সালে United Nations Environment Programme (UNEP) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে আজ অবধি (UNEP) -এর উদ্যোগে সারা বিশ্বে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, এবছর ৫ জুন পবিত্র ঈদ-উল আযহার সরকারি ছুটি থাকায়
০৯ জুলাই ২০২৬, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।

পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য “ঈষরসধঃব অপঃরড়হ” যার বাংলা ভাবার্থ করা হয়েছে-“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। জাতীয় পর্যায়ের সাথে সমন্বয় করে মাসব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়।

বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে ছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সমন্বয়ে সচেতনতামূলক অনুষ্ঠান, পরিবেশ বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ জিয়াউদ্দীন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সঞ্জয় সরকার, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম, জনাব মোহাম্মদ ফয়সল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম এবং জনাব পাঠান মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জনাব জমির উদ্দিন, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল কার্যালয়, চট্টগ্রাম এবং সভাপতিত্ব করেন সোনিয়া সুলতানা, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়, চট্টগ্রাম। এছাড়া পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, পরিবেশ কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা তীব্র দাবদাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া, গ্রীন হাউজ প্রতিক্রয়া ইত্যাদি চলমান জলবায়ু সংকটগুলোর কথা স্মরণ করিয়ে দেন। তারা জোর দিয়ে বলেন যে, নিরাপদ ভবিষ্যতের জন্য এখনই কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুন সমাজকে এই লড়াইয়ের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ অভিযান, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, পাহাড় কর্তন ও জলাশয় ভরাট রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের ওপর বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, “আজকের গৃহীত ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তা দেবে। জলবায়ু পরিবর্তন রোধ এবং পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক স্তরে সবাইকে একযোগে কাজ করতে হবে।” আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সনদ ও বই বিতরণ করা হয় এবং উপস্থিত সকল অতিথিকে চারাগাছ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

“আজকের গৃহীত ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তা:- ড. মোঃ জিয়াউদ্দিন

আপডেট সময় : 05:37:54 pm, Thursday, 9 July 2026