Dhaka , Saturday, 13 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম

৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর

  • Reporter Name
  • আপডেট সময় : 01:39:17 pm, Thursday, 4 June 2026
  • 40 বার পড়া হয়েছে

ডিজিটাল রিপোর্ট,

পারিবারিক মনোমালিন্যের জেরে ১৯৮৮ সালে বাড়ি ছেড়ে চলে যান মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের ক্যাম্পপাড়া এলাকার জবেদ আলি। স্ত্রী রুশিয়া খাতুন ও পাঁচ বছর বয়সী ছেলে জাহাঙ্গীর আলমকে রেখে নিখোঁজ হয়ে যান তিনি। দীর্ঘ ৩৮ বছর খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে স্বজনেরা ধরে নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই।

তবে সম্প্রতি হঠাৎ করেই নিজ বাড়িতে ফিরে আসেন জবেদ আলি। যুবক বয়সে বাড়ি ছেড়ে যাওয়া জবেদ এখন বার্ধক্যে উপনীত। তাকে ফিরে পেয়ে স্বজনেরা আনন্দিত হলেও স্ত্রী রুশিয়া খাতুন এখনও তাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। অভিমানে তিনি স্বামীর জন্য ঘরের দরজা বন্ধ রেখেছেন। ফলে জবেদ আলি আপাতত তার ভাইয়ের বাড়িতে অবস্থান করছেন।

রুশিয়া খাতুনের অভিযোগ, দ্বিতীয় বিয়ে করার পর জবেদ আলি তাকে ও তাদের সন্তানকে অসহায় অবস্থায় ফেলে চলে যান। বাধ্য হয়ে তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। পরে কঠোর সংগ্রামের মধ্য দিয়ে সন্তানকে বড় করে তোলেন।

তিনি বলেন, “ওই সময় তাকে সব জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। সন্তানকে নিয়ে মানুষের বাড়িতে কাজ করে জীবন চালিয়েছি। যে কষ্ট করেছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না।”

রুশিয়া জানান, তার ছেলে জাহাঙ্গীর আলম বর্তমানে কুয়েতপ্রবাসী। ছেলের আয়ে এখন সংসারে স্বচ্ছলতা ফিরেছে। এ অবস্থায় স্বামীর ফিরে আসা নিয়ে তার মধ্যে ক্ষোভ ও অভিমান কাজ করছে।

তিনি বলেন, “৩৮ বছর ধরে সন্তানকে নিয়ে জীবনযুদ্ধ করেছি। তখন কি একবারও তার মনে হয়েছে, তার সন্তান কীভাবে বেঁচে আছে? এখন ছেলে বিদেশে, সংসারে স্বচ্ছলতা এসেছে—তাই কেন ফিরে এসেছে? ছেলে দেশে ফিরলে তার মতামত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব।”

অন্যদিকে জবেদ আলি স্বীকার করেছেন, বাড়ি ছাড়ার পর তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্ডুরিয়া গ্রামে আরেকটি সংসার গড়েছিলেন। সেখানে তার একটি কন্যাসন্তান রয়েছে। তবে দ্বিতীয় স্ত্রী মারা গেছেন বলে জানান তিনি।

জবেদ আলি বলেন, “পরিবার ও স্বজনরা যদি আমাকে মেনে নেয়, তাহলে মেয়েকেও এখানে নিয়ে আসব।”

তবে কী কারণে তিনি ৩৮ বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি। বিষয়টিকে তিনি ব্যক্তিগত ও পারিবারিক ব্যাপার বলে এড়িয়ে যান।

এদিকে জবেদ আলির ভাই ও ভাতিজারা জানান, দীর্ঘদিন কোনো খোঁজ না পাওয়ায় প্রায় তিন বছর আগে তারা তাকে মৃত বলে ধরে নিয়েছিলেন। তবে এখন তারা আশা করছেন, পারিবারিক আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি ও অভিমান দূর হবে এবং পরিবারটি আবার একত্রিত হতে পারবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির

৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর

আপডেট সময় : 01:39:17 pm, Thursday, 4 June 2026