Dhaka , Saturday, 27 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

২৬ মার্চ হতে ঢাকা-ভৈরববাজার-ঢাকা রুটে চলবে একজোড়া কমিউটার ট্রেন, নারায়নগঞ্জ কমিউটারে যুক্ত হচ্ছে উন্নত কোচ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:14:54 pm, Sunday, 23 March 2025
  • 116 বার পড়া হয়েছে

২৬ মার্চ হতে ঢাকা-ভৈরববাজার-ঢাকা রুটে চলবে একজোড়া কমিউটার ট্রেন, নারায়নগঞ্জ কমিউটারে যুক্ত হচ্ছে উন্নত কোচ

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা-নরসংদী-ভৈরববাজার-নরসংদী-ঢাকা রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করা হবে।
ভৈরববাজার হতে ছেড়ে আসা নরসিংদী কমিউটার -১ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বাগত জানানোর মাধ্যমে বিশেষ এ ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান।
নরসিংদী কমিউটার – ১ ট্রেনটি সকাল ০৬.৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ০৯.০৫ মিনিটে। ট্রেনটি দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে।
অন্যদিকে নরসিংদী কমিউটার – ৪ কমলাপুর রেলস্টেশন, ঢাকা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিটে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে রাত ০৯.১০ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, পুবাইল, আড়িখোলা, নরসিংদী ও মেথিকান্দায় যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দু”টির টিকেট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।

একই সাথে যাত্রীদের স্বাচ্ছন্দ ভ্রমণের সুবিধার্থে আগামী ২৬ মার্চ ২০২৫ তারিখে মানোন্নয়নকৃত ১১টি কোচ দ্বারা নারায়নগঞ্জ কমিউটার ট্রেনের রেক প্রতিস্থাপন করা হবে। এর ফলে বিদ্যমান আট জোড়া কমিউটার ট্রেনের কোচ নতুন কোচ দ্বারা প্রতিস্থাপিত হবে।

উল্লেখ্য যে গত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চলাচলকারী চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধনকালে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৫ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা হতে নরসংদী ও নারায়নগঞ্জের মধ্যে চলাচলকারী কমিউটার ট্রেন উদ্বোধন করা হবে বলে ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় এই দুই রুটে রেলওয়ে বহরে নতুন এই কমিউটার ট্রেন যুক্ত হচ্ছে। মূলত এর মাধ্যমে ঢাকা, জয়দেবপুর, নারায়নগঞ্জ, নরসংদী, ভৈরববাজার ও এর আশপাশের কর্মজীবি ও অফিসগামী মানুষ নিজ বাড়িতে থেকে সহজে ঢাকায় দাপ্তরিক ও দৈনন্দিন কাজ সম্পাদন করতে সক্ষম হবেন। তাছাড়া এতে রাজধানীর যানজটও বহুলাংশে হ্রাস পাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

২৬ মার্চ হতে ঢাকা-ভৈরববাজার-ঢাকা রুটে চলবে একজোড়া কমিউটার ট্রেন, নারায়নগঞ্জ কমিউটারে যুক্ত হচ্ছে উন্নত কোচ

আপডেট সময় : 05:14:54 pm, Sunday, 23 March 2025