Dhaka , Friday, 26 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

২৪তম নবীন শিল্পী প্রদর্শনীতে সেরা দশে ইবি শিক্ষক ইমতিয়াজ ইসলাম

  • Reporter Name
  • আপডেট সময় : 12:42:25 pm, Saturday, 13 December 2025
  • 62 বার পড়া হয়েছে

মো. মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি:

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০২৫-এ সম্মানসূচক পুরস্কার লাভ করে সেরা দশের তালিকায় স্থান করে নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী অধ্যাপক আবদুস সাত্তার। বিচারকমণ্ডলীর সভাপতি অধ্যাপক মোস্তাফিজুল হক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, চারুকলা বিভাগের পরিচালক আবদুল হালিমসহ দেশবরেণ্য শিল্পী ও সংস্কৃতিজন উপস্থিত ছিলেন।

এবারের প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কার (স্বর্ণপদক ও ২ লাখ টাকা) পেয়েছেন শিল্পী আসফিকুর রহমান, দ্বিতীয় পুরস্কার (১.৫ লাখ টাকা) পেয়েছেন সীমা মণ্ডল এবং তৃতীয় পুরস্কার (১ লাখ টাকা) পেয়েছেন নুর এ আলা সিদ্দিক। এছাড়াও প্রত্যেকে ৭৫ হাজার টাকার সম্মানসূচক পুরস্কার লাভ করেন তানভীর আহমেদ, লেখনেছা খাতুন, ইমতিয়াজ ইসলাম, ঋতুরূপা তালুকদার, জিন্নাতুন জান্নাত, নাজনীন আহমেদ ও অন্তরা মেহরূখ আজাদ।

উল্লেখ্য, এর আগে ইমতিয়াজ ইসলাম ২৪তম জাতীয় শিল্পপ্রদর্শনী পুরস্কার, সভেরিয়ান এশিয়ান আর্ট প্রাইজ, বার্জার তরুণ শিল্পী পুরস্কারসহ দেশ-বিদেশের একাধিক গ্র্যান্ট ও সম্মাননা লাভ করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় চিত্রশালার ২ থেকে ৭ নম্বর গ্যালারিতে ১৯১ জন নবীন শিল্পীর ২১৫টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত (ছুটির দিনে বিকেল ৩টা থেকে) সবার জন্য উন্মুক্ত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

২৪তম নবীন শিল্পী প্রদর্শনীতে সেরা দশে ইবি শিক্ষক ইমতিয়াজ ইসলাম

আপডেট সময় : 12:42:25 pm, Saturday, 13 December 2025