Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

স্বামীকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে রাখতে যান ফ্রিজে

  • Reporter Name
  • আপডেট সময় : 12:14:46 pm, Saturday, 16 May 2026
  • 77 বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি,

শরীয়তপুর সদর উপজেলায় ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা করে লাশ ছয় টুকরো করে হাড়-মাংস আলাদা করে তিনদিন ড্রামে সংরক্ষণ করার অভিযোগ উঠেছে স্ত্রী আসমা আক্তারের বিরুদ্ধে।

শুক্রবার (১৫ মে) রাতে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি স্বামী হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত জিয়া সরদার ছিলেন শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মাহমুদপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী।

স্থানীয় সূত্র জানায়, মালয়েশিয়ায় থাকা অবস্থায় মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে আট বছর আগে আসমা আক্তারকে বিয়ে করেন জিয়া। এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। দেশে ফেরার পর তারা শরীয়তপুর শহরের চন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ১২ মে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসমা লোহার রড দিয়ে জিয়ার মাথায় আঘাত করলে তিনি মারা যান। পরে ঘটনাটি গোপন করতে ছুরি দিয়ে মরদেহ ছয় টুকরো করে হাড়-মাংস আলাদা করেন এবং সেগুলো ড্রাম ও ফ্রিজে রেখে দেন।

শুক্রবার রাতে মরদেহের বিভিন্ন অংশ অটোরিকশায় করে কয়েকটি স্থানে ফেলে দেওয়ার চেষ্টা করেন তিনি। পরে পুরোনো ভাড়া বাসার একটি ফ্রিজে মাংস সংরক্ষণ করতে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসমাকে আটক করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। নড়িয়ার পদ্মা নদীর তীর থেকেও নিহতের হাত-পা উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত আসমা আক্তার দাবি করেছেন, তার স্বামী প্রায়ই তাকে মারধর করতেন। ঘটনার রাতে আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে আঘাত করেন বলে তিনি পুলিশের কাছে জানিয়েছেন।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

স্বামীকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে রাখতে যান ফ্রিজে

আপডেট সময় : 12:14:46 pm, Saturday, 16 May 2026