Dhaka , Wednesday, 29 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জুলাই শহীদদের স্বজনদের সঙ্গে সিএমপি’র মতবিনিময় সভা মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল’:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন ইউএন সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন ২৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ সিডি’র, ১৪ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করলেন চেয়ারম্যান চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে টীম স্প্ল্যাশ, পুনর্বাসনে কাজ করছেন অন্যের ব্যথা বুঝতে না পারলে সুস্থ সমাজ গড়া সম্ভব নয়: ডিসি জাহিদ হারায়ে খুঁজি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল, দ্রুত সংস্কারের দাবি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৮ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মাদ হোসেন গ্রেফতার মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বায়েজিদ বোস্তামী থানার অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চিহিৃত সন্ত্রাসী ডেভিড ইমন’র ২ সহযোগী গ্রেফতার চট্টগ্রামের ‎আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সেই সড়কের মেরামতের কাজ শুরু

সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:43:35 pm, Monday, 18 May 2026
  • 63 বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি,

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা-সংলগ্ন সুন্দরবন এলাকায় কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বনবিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনায় নিহত হয়েছেন আমিনুর গাজী (৩৪), যিনি গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে।

স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে বৈধ পাস নিয়ে চারজন জেলে দুটি নৌকায় করে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। সোমবার (১৮ মে) সকালে বনবিভাগের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে আমিনুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুল আলম বলেন, ফরেস্টারের গুলিতেই আমিনুর নিহত হয়েছেন। জেলেরা সাতক্ষীরা রেঞ্জের ভেতরে অবস্থান করছিলেন এবং সকালে তাদের দেখা গেলে এক বন কর্মকর্তা গুলি চালান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আমিনুর মারা গেছেন।

তিনি আরও জানান, দুপুরে মরদেহ লোকালয়ে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং পরিবার ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় গ্রামবাসীরা বন অফিস ঘেরাওয়ের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

তবে ঘটনার পর সংশ্লিষ্ট বনবিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে বনবিভাগের গুলিতে মৃত্যু হয়েছে। বিষয়টি ডাকাত বা কোস্টগার্ডের গুলিতে হয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে। তবে বনবিভাগের কেউ জড়িত থাকলে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি আরও জানান, অভিযুক্ত হিসেবে মোবারক নামের এক কর্মকর্তার কথা শোনা যাচ্ছে, তবে তার সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে সত্য উদঘাটনের জন্য তিনি নিজেই ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার।

সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা

আপডেট সময় : 04:43:35 pm, Monday, 18 May 2026