Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে জাজিরায় সীরাতুন্নবী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের সীরাত র‍্যালি সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের গৌরবজনক অর্জন, রেঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠ কলমাকান্দায় ক্ষোভ: সদ্য রোপণ করা ২০টি চারা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

সীতাকুণ্ডে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে STP Association-এর প্রতিবাদ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:31:12 pm, Sunday, 19 July 2026
  • 36 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ ও চিকিৎসাসামগ্রী বিতরণে যাওয়ার পথে বাধা, হামলা, চাঁদা দাবি ও অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও জনতা সমন্বয় পরিষদ (STP Association)।

শনিবার (১৮ জুলাই) সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের আগে সংগঠনের সদস্যরা অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন। পরে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, STP Association একটি অরাজনৈতিক ও মানবতাবাদী সংগঠন। ২০২৪ সাল থেকে সংগঠনটি বন্যাকবলিত ফেনী, হাটহাজারী ও নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় একাধিকবার ত্রাণ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায়দের মাঝে ওষুধ বিতরণ, বৃক্ষরোপণ ও জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বাঁশখালীর বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ ও ওষুধ নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ১৭ জুলাই রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে ভাটিয়ারী এলাকার নিয়াজ গাজীর বাড়ির (প্রকাশ কাটুইজ্জে বাড়ি) সামনে রানা নামে এক ব্যক্তি তাদের পথরোধ করেন। এ সময় ত্রাণ কার্যক্রম বন্ধ করতে প্রথমে ১০ লাখ টাকা এবং পরে এক লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তারা।
অভিযোগকারীদের দাবি, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে থাকা প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ওষুধসামগ্রী জোরপূর্বক নিয়ে ড্রেনে ফেলে দেওয়া হয়। পরে রানা ও তার ভাই হারুনসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় একজনের কাছে থাকা ত্রাণের ৪০ হাজার টাকা নিয়ে নেওয়া এবং অপর দুই সদস্যকে মারধর ও আহত করার অভিযোগও করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার পর আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পাশাপাশি বাংলাবাজার মেডিকেল ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় ওষুধসামগ্রী ও নগদ অর্থসহ মোট ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
STP Association-এর নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে মানবিক ও ত্রাণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযুক্ত রানা ও হারুনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি

সীতাকুণ্ডে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে STP Association-এর প্রতিবাদ

আপডেট সময় : 08:31:12 pm, Sunday, 19 July 2026