Dhaka , Thursday, 12 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে যুবক হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে রাজনগরে বাংলা কিউআর প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাইসেন্স-নিবন্ধন ছাড়াই চলছিল ডেন্টাল চিকিৎসা! পূর্বধলায় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা রাজনগরে কাঁঠালগাছে ঝুলছিল বেকারিকর্মীর মরদেহ, ঋণের চাপে আত্মহত্যার ধারণা পুলিশের নরসিংদী পানিতে ডুবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বন্দরে হাজী মাসুমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ​শ্রীপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ করা নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য সচিব নয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২ চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল হচ্ছে ১০০ শয্যার জেনারেল হাসপাতাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত রনজিৎ সরকারকে ঘিরে গোপন বৈঠকের অভিযোগ, ধর্মপাশায় বিএনপির বিক্ষোভ ও হুঁশিয়ারি কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত, আহমদ গিয়াসের স্মরণে শোকসভার সিদ্ধান্ত বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর তুলে দেওয়ার আশ্বাস ড. মাসুদ এমপির গাইবান্ধায় PRIME PROJECT- প্রতিযোগিতায় গিদারী ইউনিয়ন প্রথম মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আশার মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড নেত্রকোনায় শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি? স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

সাভারে উলামা পরিষদের ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সন্দেহভাজন আটক ১।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:20:42 pm, Friday, 29 November 2024
  • 304 বার পড়া হয়েছে

সাভারে উলামা পরিষদের ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সন্দেহভাজন আটক ১।।

মোঃ মনির মন্ডল- সাভার।।
চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাভার উপজেলা ও আশুলিয়া উলামা পরিষদ। এ সময় ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আলেমরা।
শুক্রবার -২৯ নভেম্বর- জুমার নামাজের পর সাভার মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাভার বাসস্ট্যান্ড সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলা তিতাস গ্যাস অফিসের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে স্থানীয়দের সহায়তায় আতাউর রহমান -২৪- নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকের হাতে একটি ছুরি ও বাম হাতে সুতা পরিহিত অবস্থায় পাওয়া যায়। আটককৃত আতাউর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মাদারি পাড়া গ্রামের আজিবর রহমানের ছেলে বলে জানা গেছে। 
আশুলিয়ার বাইপাইল মোর এলাকায় উলামা পরিষদের ব্যানারে মিছিল হয়েছে। এ সময় হাজার হাজার ওলামা পরিষদ ও মুসল্লীরা সাথে ছিলেন।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক -তদন্ত- আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- আতাউর রহমানের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। 
আয়োজিত বিক্ষোভ সমাবেশটি সাভার উপজেলা উলামা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজ হায়দার কাসেমীর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মাওলানা আলী আজম সভাপতিত্ব করেন।
এসময় বক্তব্য দেন সাভার উপজেলা উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সরদার- সহ-সভাপতি মাওলানা মামুন অর রশিদ- সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সুলতান মাহমুদ- মুফতি ইকবাল ও মাওলানা নাজমুল ইসলাম প্রমুখ।
এ সময় ‘জঙ্গি জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকন জঙ্গি- এক দুই তিন চার- ইসকন তুই দেশ ছাড়- অ্যাকশন অ্যাকশন- ডাইরেক্ট অ্যাকশন- আমার সোনার বাংলায়- উগ্রবাদের ঠাঁই নাই- ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু পতিত সরকারের দোসর ও দিল্লির ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে। সেই উদ্দেশ্যেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
আন্দোলনকারীরা আইনজীবী হত্যায় জড়িতদের বিচার দাবি, ইসকন নিষিদ্ধ করা, ইসকনের অর্থের উৎস অনুসন্ধান ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ‘ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী এ সংগঠনটির লক্ষ্যই হলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা। বিগত ১৬ বছর ধরে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। এখন দেশকে তারা হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা অবিলম্বে এ সংগঠনকে নিষিদ্ধের দাবি জানাই। সেইসাথে আইনজীবীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাভার উলামা পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কাউসার হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেনসহ সাভার উপজেলা উলামা পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। এতে প্রায় এক হাজারের অধিক সাধারণ মুসল্লি অংশ নেয়। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার

সাভারে উলামা পরিষদের ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সন্দেহভাজন আটক ১।।

আপডেট সময় : 01:20:42 pm, Friday, 29 November 2024