Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে জাজিরায় সীরাতুন্নবী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের সীরাত র‍্যালি সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের গৌরবজনক অর্জন, রেঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠ কলমাকান্দায় ক্ষোভ: সদ্য রোপণ করা ২০টি চারা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

সাতকানিয়ায় বিদ্যালয়ের গেইট নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:16:22 pm, Monday, 8 September 2025
  • 408 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ঐতিহ্য ও গৌরবের শিক্ষা প্রতিষ্ঠান মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের গেইট নির্মাণ কাজে বাধা দেয়ার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে ১১ টায় মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন গেইটের সামনে এ মানববন্ধন করেছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় জনগন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আকতার আহমদ, চীফ ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন চৌধুরী, সহকারী শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক মোঃ বেলাল উদ্দিন চৌধুরী, সোনাকানিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন, প্রাক্তন ছাত্র রোকন উদ্দিন পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক বৃন্দ, প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্রছাত্রী ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছাত্রজনতার দাবি তুলে ধরে বক্তারা বলেন, যারা মামলা করে শিক্ষা প্রতিষ্ঠানের গেইট নির্মাণ কাজ আটকে দিতে চায়, তাদের প্রতি অনুরোধ আপনারা নিজের ব্যক্তিগত আক্রোশ এই শিক্ষাপ্রতিষ্ঠানে আনবেন না, শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে নিছিমিনি খেলবেন না। আমাদের দাবি একটাই, আমাদের গেইট নির্মাণ কাজে বাধা দেয়ার চেষ্টা করবেন না। মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমরা গেইট চাই। মামলা নিষ্পত্তি চাই।
ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন চৌধুরী বলেন, অভিযোগকারী ইঞ্জিনিয়ার আমিনুল রহমান চৌধুরীর দাবি অযৌক্তিক ভিত্তিহীন এবং ষড়যন্ত্র মূলক, যাহা স্কুল এন্ড কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং উন্নয়ন মূলক কাজে ব্যাঘাত ঘটছে। স্কুলের জায়গা আমাদের মৌরশী সম্পত্তি উক্ত জায়গার মধ্যে স্কুল এন্ড কলেজের মূল ফটকে গেইট নির্মিত হচ্ছে। ১৬ আনা সম্পত্তির মধ্যে আমারা যারা ১২ আনা সম্পত্তির মালিকগন তারা বিনা স্বার্থে আমাদের সম্পত্তি স্কুল এন্ড কলেজ জন্য দিয়ে দিচ্ছি এবং ২ আনা সম্পত্তির মালিকেরও কোন আপত্তি নেই। শুধু মাত্র ইঞ্জিনিয়ার আমিনুল রহমান চৌধুরী গং ২ আনা সম্পত্তির মালিক যে মামলা দায়ের করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য মূলকভাবে স্কুল এন্ড কলেজের মূল ফটকে গেইট নিমার্ণ কাজে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন সরকারি বরাদ্দকৃত ১৮ লক্ষ টাকার অর্থায়নে নির্মাণাধীন গেইটটি স্কুল এন্ড কলেজের জায়গায়ই নির্মিত হচ্ছে।
তারা আমার পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়েছে। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এ মামলা প্রত্যাহার চাই।
অভিযোগের বিষয়ে জানতে ইঞ্জিনিয়ার আমিনুল রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি

সাতকানিয়ায় বিদ্যালয়ের গেইট নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : 11:16:22 pm, Monday, 8 September 2025