Dhaka , Monday, 24 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর রূপগঞ্জে যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩ বাগদান সারলেন অভিনেতা, কাকে মন দিলেন বড় সুখবর পেল বাংলাদেশ বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুর রহমান খাঁন পাইকগাছায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত শিপইয়ার্ডে ‘শূন্য প্রাণহানি’ নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম’র ডিসির সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চট্টগ্রামে রিফাইনারি নির্মাণ করছে সুপার পেট্রোকেমিক্যাল রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ড. মঈন খান মন্ত্রী হয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শ্রীপুরে চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতিকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেব: ধর্ম প্রতিমন্ত্রী চবির আলাওল হলে শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ‘রবিউল ইসলাম’ গ্রেফতার কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ মাদকমুক্ত সরাইল গড়ার প্রত্যয়ে রাজপথে সরাইল থানাপুলিশের মাদকবিরোধী র‍্যালি মাদকমুক্ত সমাজ গড়তে চট্টগ্রামে সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা জানাল ভারত চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান কুনমিংয়ের কনস্যুলেটের জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান চরমোনাই পীরের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

সরাইল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬

  • Reporter Name
  • আপডেট সময় : 08:21:59 pm, Friday, 10 July 2026
  • 40 বার পড়া হয়েছে
আব্বাস উদ্দিন,জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)

গত ২৪ ঘণ্টার অভিযানে এক সাজাপ্রাপ্ত ও পাঁচ পরোয়ানাভুক্ত আসামিকে আইনের আওতায় আনল পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আদালতের সাজাপ্রাপ্ত একজন এবং বিভিন্ন মামলার পাঁচজন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সরাইল থানা পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, আদালতের পরোয়ানা কার্যকর এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত আসামি হলেন সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মহন আলীর ছেলে গাজী আরমান। তিনি একটি মামলায় আদালত কর্তৃক ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। সংশ্লিষ্ট মামলার নম্বর সিআর-১৩৫/২৫। তাকে এএসআই (নিরস্ত্র) আলমগীর হোসেন গ্রেপ্তার করেন। এছাড়া অভিযানে পাঁচজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে শাহবাজপুর এলাকার বশির উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন, যার বিরুদ্ধে সিআর-১২৬৩/২৫ মামলার পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তার করেন এএসআই (নিরস্ত্র) বেল্লাল হোসেন। অপর আসামি বাড়িউড়া এলাকার আব্দুর রশিদের ছেলে রবি মিয়া। তার বিরুদ্ধে সিআর-১০৯৫/২৬ মামলার পরোয়ানা কার্যকর করা হয়েছে। তাকে গ্রেপ্তার করেন এএসআই (নিরস্ত্র) সুমন মিয়া। এছাড়া টিঘর এলাকার বাচ্চু মিয়ার ছেলে সাদ্দাম-কে একাধিক মামলার পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দায়রা নং-১৮৩/১৬, জিআর-৬২৮/১২ এবং জিআর-৪৬/২২ মামলার পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তার করেন এএসআই (নিরস্ত্র) সুলতান হোসাইন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সরাইল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামি, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

সরাইল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় : 08:21:59 pm, Friday, 10 July 2026