Dhaka , Saturday, 22 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা জানাল ভারত চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান কুনমিংয়ের কনস্যুলেটের জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান চরমোনাই পীরের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ ও সার বিতরণ সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কর্মচারীর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন চট্টগ্রামে Legend Foundation-এর উদ্যোগে SSC কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার নির্দেশনা মধুপুরে জমি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে ৭০টি সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ ভোটে জয়শ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি, সভাপতি জাহাঙ্গীর রানা সম্পাদক সাইফুল শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির সেলবরষ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরু আর আমাদের মাঝে নেই ড. মঈন খানের মন্ত্রীত্বে পলাশে উৎসব, আনন্দে মিষ্টি বিতরণ কোলের শিশুকে নদীতে ফেলে মাকে ধর্ষণ করে হত্যার আসামী গ্রেফতার। নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   মোটরসাইকেল যোগে ইয়াবা পাচার কালে রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ লোহাগড়ার মো. জসিম ও মো. আলমগীর আটক কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা পাইকগাছা চৌকি আদালতে ফ্রেন্ডশিপ অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের উদ্বোধন রূপগঞ্জে ছাদবাগান ও নার্সারির বিস্তারে নীরব বিপ্লব ঘটছে \ ব্যবসা সফল পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: বাপ্পি রূপগঞ্জে আরাফাত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন রায়পুরে জিপিএ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা জানাল ভারত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:21:57 pm, Saturday, 22 August 2026
  • 1 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঢাকা। একই সঙ্গে এ সফর নিয়ে মন্তব্য করার মতো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে এ মুহূর্তে তার কাছে জানানোর মতো কোনো তথ্য নেই। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, সফরের বিষয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর নয়াদিল্লিতে এটিই হতে পারে তারেক রহমানের প্রথম সফর। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সেই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে সফরটি নিয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল আরও বলেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের কোনো সামরিক জোটে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ভারতের কাছে এই মুহূর্তে বলার মতো অতিরিক্ত তথ্য নেই।

গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়েও ভারতের অবস্থান তুলে ধরেন তিনি। তার ভাষ্য, ১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তিটির মেয়াদ ৩০ বছর। নদীসংক্রান্ত বিষয়গুলো ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের আওতায় আলোচনা হয় এবং গঙ্গা পানি চুক্তির যৌথ কমিটির বৈঠক কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। সফরের আগে দুই দেশের মধ্যে আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন বলেও এর আগে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা জানাল ভারত

আপডেট সময় : 06:21:57 pm, Saturday, 22 August 2026