Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

বড় সুখবর পেল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:21:04 pm, Sunday, 23 August 2026
  • 57 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক টেস্ট জয় আর সিরিজ ড্রয়ের পর র‍্যাংকিংয়ে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে টাইগাররা। আর এরই ফলে টেস্ট র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাকাই টেস্ট শেষ হওয়ার পর হালনাগাদ র‍্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৮। ২৪ ম্যাচে বাংলাদেশের মোট পয়েন্ট ১ হাজার ৮৭৮।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের ওপরে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। ১২৬ রেটিং নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের এই ঐতিহাসিক উত্থানের মূল ভিত্তি ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানো। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং অজিদের বিপক্ষে দ্বিতীয় জয়।

তবে সিরিজের দ্বিতীয় টেস্টে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাকাইয়ে ব্যাটিং ব্যর্থতায় মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে যায় শান্তর দল। তবুও সিরিজ ড্র করার সুবাদে র‍্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

এর আগে টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম। চলতি বছরের মে মাসে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে প্রথমবারের মতো সপ্তম স্থানে উঠেছিল টাইগাররা।

তবে ষষ্ঠ স্থান ধরে রাখার লড়াইটা সহজ হবে না। বাংলাদেশের ৭৮ রেটিংয়ের খুব কাছেই রয়েছে শ্রীলংকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তাই সামান্য ব্যবধানেই র‍্যাংকিংয়ে আবারও পরিবর্তন আসতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

বড় সুখবর পেল বাংলাদেশ

আপডেট সময় : 08:21:04 pm, Sunday, 23 August 2026