Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

শিক্ষক পদত্যাগকে কেন্দ্র করে যত নাটকীয়তা গবিতে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:46:42 pm, Thursday, 26 December 2024
  • 241 বার পড়া হয়েছে

শিক্ষক পদত্যাগকে কেন্দ্র করে যত নাটকীয়তা গবিতে।।

আবু হুরায়রা- গবি সংবাদদাতা।।

গণ বিশ্ববিদ্যালয়ের -গবি- আইন বিভাগের সভাপতি ড. পারভেজ আহমেদের অব্যহতি প্রত্যাখ্যানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিগত কয়েকদিন ধরেই আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে আজকের এই বৈঠক আহ্বান করা হয়েছিল।

বৃহস্পতিবার -২৬ ডিসেম্বর- বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় শিক্ষার্থীরা সভাপতির পদত্যাগের বিরোধিতা করেছে।

এসময় তারা অভিযোগ জানায়- সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শিক্ষকদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এছাড়ায়ও শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানায়- যদি সভাপতিকে পদে বহাল না রাখা হয় এবং এই ধরনের অপপ্রচার বন্ধ না করা হয়- তবে তারা বিভাগের সকল কার্যক্রম বন্ধ করে দেবে।

এর আগে- মঙ্গলবার -২৪ ডিসেম্বর- আইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. পারভেজ আহমেদের পদত্যাগ পত্র প্রত্যাখ্যান করে স্বপদে তাকে অন্তত দু’বছর দায়িত্বে রাখার দাবিতে উপাচার্য অনুপস্থিত থাকায় রেজিস্ট্রারের কাছে বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরসহ আবেদন জমা দিয়েছে শিক্ষার্থীরা।

আলোচনায় গবি উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, “শিক্ষার্থীদের দুটি আবেদনপত্র পেয়েছি। ড. পারভেজ আহমেদ গত ৭ নভেম্বর পদত্যাগপত্র জমা দিলেও আমি তা গ্রহণ করিনি এবং আমি তার সাথে এ বিষয়ে আলোচনাও করেছি। অমি তাকে পদে বহাল রাখার সর্বাত্মক চেষ্টা করবো।

তিনি আরও বলেন- সামাজিক মাধ্যমে ড. পারভেজের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তা দুঃখজনক এবং এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা শেষে আইন বিভাগের শিক্ষার্থী শাহাবুদ্দিন বলেন, ‘আইন বিভাগের বিভাগীয় প্রধানকে স্বপদে বহাল রাখতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে বলে আশ্বস্ত করেছে। তাই বিভাগের সকল কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছি। তবে যদি প্রশাসন তাদের সকল প্রতিশ্রুতি রক্ষা না করে- তাহলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামবে।

এ বিষয়ে আইন বিভাগের সভাপতি ড. পারভেজ আহমেদ জানান- পদত্যাগপত্র প্রশাসনের নিকট জমা দিয়েছি। এ বিষয়ে প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমি কোন মন্তব্য করতে পারছি না। আইন বিভাগে যে ইতিবাচক কাজ করেছি সেগুলো পছন্দ করেই শিক্ষার্থীরা আবেগপ্রবণ হয়ে আমাকে স্বপদে রাখার জন্য চেষ্টা করছে। যেহেতু পদত্যাগ পত্র জমা দিয়েছি বাকী সিদ্ধান্ত প্রশাসন নিবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

শিক্ষক পদত্যাগকে কেন্দ্র করে যত নাটকীয়তা গবিতে।।

আপডেট সময় : 12:46:42 pm, Thursday, 26 December 2024