Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা সরাইল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬ জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন রাজধানীর পরিবহনে বড় রদবদল: সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস কাঁচপুরে সীতাকুণ্ডের শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড রায় “আজকের গৃহীত ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তা:- ড. মোঃ জিয়াউদ্দিন কুতুবপুরে জনি হত্যা: বাকি আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাঘে ধরলে ছাড়ে, কিন্তু আমি ধরলে ছাড়ি না, সাংবাদিকদের বিএনপি নেতার হুমকি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট, যতবিপর্যয় বৃষ্টির পানি অসুস্থ গ্রাম পুলিশ রনি দেব পাশে মনসুরনগর ইউনিয়ন পরিষদ, চিকিৎসা সহায়তায় ৩০ হাজার টাকা প্রদান সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের একটি টিকিট প্যাকেজ প্রায় ৫০ কোটি, মুহূর্তেই সোল্ড আউট রেকর্ডভাঙা মেসির সঙ্গে ফোনকলে যা বললেন ক্লোসা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা খুলনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদান প্রদান দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন দক্ষিণ মিঠাছড়ির পানিবন্দি এলাকা পরিদর্শনে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত রামুর খুনিয়াপালং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিপুল পরিমান নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ১ জন গ্রেপ্তার, ট্রাক ও অটোরিক্সা জব্দ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র ডা. শাহাদাতের

  • Reporter Name
  • আপডেট সময় : 12:56:07 pm, Saturday, 6 June 2026
  • 23 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের অর্থনীতি, কৃষি, গার্মেন্টস শিল্প, মানবসম্পদ উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্রের যে ভিত্তি রচনা করে গেছেন, তার সুফল আজও দেশ ভোগ করছে। তাঁর আদর্শ ও কর্মদর্শনই বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথনির্দেশক। তিনি শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি নগরীর বাকলিয়া এক্সেস রোড়ের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। সিটি করপোরেশনের প্রতিটি কার্যক্রম জনগণের কল্যাণে পরিচালিত হচ্ছে। নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন আনার চেষ্টা করছি।

তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যক্রম তুলে ধরে বলেন, ২০২২ সালে চট্টগ্রামে প্রায় তিন হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৮ জন মারা যান। পরবর্তী বছরগুলোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমেছে। ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার ৬০০ হলেও মৃত্যুর সংখ্যা আটজনে নেমে আসে। চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১০০ জন এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এটি নগরবাসীর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক খবর।

তিনি আরও বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ও কার্যকর ওষুধ প্রয়োগের মাধ্যমে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মেয়র বলেন, চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে আমরা নিরলসভাবে কাজ করছি। অতীতে বর্ষা মৌসুমে নগরবাসীকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, তা কমিয়ে আনতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল পরিষ্কার ও প্রতিবন্ধকতা অপসারণের কাজ চলমান রয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

প্রধান বক্তার বক্তব্যে আবু সুফিয়ান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান কেবল রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, তিনি দেশের কৃষি, শিল্প ও অর্থনীতির ভিত শক্তিশালী করেছিলেন। আজ বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তিগুলোর পেছনে তাঁর দূরদর্শী নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আবু সুফিয়ান বলেন, গত দেড় দশকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অসংখ্য নেতাকর্মী কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেকে জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ইতিহাসের অংশ হয়ে থাকবে।

পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী মোহাম্মদ এমরান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন মিজানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহসিন, আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপি নেতা অধ্যক্ষ খোরশেদ আলম, ইসমাইল বাবুল প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র ডা. শাহাদাতের

আপডেট সময় : 12:56:07 pm, Saturday, 6 June 2026