Dhaka , Saturday, 27 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

লালমনিরহাটে ১৫ বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান: ভারতীয় পণ্য জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:51:55 pm, Tuesday, 24 February 2026
  • 57 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক তিনটি বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ, আর্য়ুবেদিক সিরাপ এবং জিরা জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাকারবারীদের মাদক পাচারের খবর পেয়ে বিজিবি’র তিনটি বিশেষ টহলদল অভিযান শুরু করে। ২৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল বিওপির আওতাধীন ক্রান্তির কুটি এলাকা, ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বিওপির কুমারটারী এলাকা এবং ২২ ফেব্রুয়ারি দুপুরে আদিতমারী উপজেলার দিঘলটারী বিওপির ক্লিনিকমোড় এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে কতিপয় সন্দেহভাজন ব্যক্তি তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই স্থানগুলোতে তল্লাশি চালিয়ে ৩৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ১৬ বোতল আর্য়ুবেদিক সিরাপ এবং ৯ কেজি জিরা উদ্ধার করে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জব্দকৃত ৩৮ বোতল ইস্কাফ সিরাপের মূল্য ১৫ হাজার ২০০ টাকা, ১৬ বোতল আর্য়ুবেদিক সিরাপের মূল্য ৮ হাজার টাকা এবং ৯ কেজি জিরার মূল্য ৯ হাজার টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৩২ হাজার ২০০ টাকা। বর্তমানে চোরাচালান ও মাদক চক্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযান প্রসঙ্গে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবির এই ধরনের কৌশলী ও সাহসী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

লালমনিরহাটে ১৫ বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান: ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : 12:51:55 pm, Tuesday, 24 February 2026