Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা সরাইল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬ জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন রাজধানীর পরিবহনে বড় রদবদল: সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস কাঁচপুরে সীতাকুণ্ডের শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড রায় “আজকের গৃহীত ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তা:- ড. মোঃ জিয়াউদ্দিন কুতুবপুরে জনি হত্যা: বাকি আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাঘে ধরলে ছাড়ে, কিন্তু আমি ধরলে ছাড়ি না, সাংবাদিকদের বিএনপি নেতার হুমকি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট, যতবিপর্যয় বৃষ্টির পানি অসুস্থ গ্রাম পুলিশ রনি দেব পাশে মনসুরনগর ইউনিয়ন পরিষদ, চিকিৎসা সহায়তায় ৩০ হাজার টাকা প্রদান সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের একটি টিকিট প্যাকেজ প্রায় ৫০ কোটি, মুহূর্তেই সোল্ড আউট রেকর্ডভাঙা মেসির সঙ্গে ফোনকলে যা বললেন ক্লোসা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা খুলনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদান প্রদান দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন দক্ষিণ মিঠাছড়ির পানিবন্দি এলাকা পরিদর্শনে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত রামুর খুনিয়াপালং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিপুল পরিমান নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ১ জন গ্রেপ্তার, ট্রাক ও অটোরিক্সা জব্দ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ

লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:38:08 pm, Sunday, 7 June 2026
  • 37 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

‘এখনই জলবায়ু পদক্ষেপের সময়’ (Now For Climate) এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে লালমনিরহাটে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৭ জুন) সকাল সাড়ে দশটায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের উদ্যোগে শহরের মিশন মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘পরিবেশ দূষণ ও জলবায়ুর পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের কার্যকর পদক্ষেপের’।

আজ দুপুরে সনাকের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. মোরশেদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানববন্ধনে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় একগুচ্ছ দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-জীবাশ্মভিত্তিক জ্বালানি থেকে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে স্থানান্তরের জন্য সমন্বিত নীতি প্রণয়ন করা, নবায়নযোগ্য জ্বালানি খাতের যন্ত্রপাতিতে শুল্ক-ভ্যাট হ্রাস ও প্রণোদনা দেওয়া, এবং ‘পরিবেশ আদালত আইন ২০১০’ সংশোধন করে ভুক্তভোগী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরাসরি মামলা করার সুযোগ দেওয়া। এছাড়া জলাভূমি দখল, বন উজাড় ও প্লাস্টিক দূষণ বন্ধের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা ঢেলে সাজানো এবং পরিবেশ ও জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে অনিয়ম-দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

সনাক সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীকের নেতৃত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত ও রাওয়ানা মার্জিয়া এবং সনাক সদস্য আশিক ইকবাল মিলন।

কর্মসূচিতে সনাক সদস্য ডা. মো. কাসেম আলী, মো. রফিকুল আলম খান স্বপন, স্বপ্না জামান, রিয়াজুল হক সরকার, রওশন আরা বেগমসহ ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি

আপডেট সময় : 07:38:08 pm, Sunday, 7 June 2026