Dhaka , Saturday, 13 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন: অসুস্থতা দেখিয়ে দল থেকে পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:40:26 pm, Saturday, 18 April 2026
  • 16 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্টিবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুস সোহরাব দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে আব্দুস সোহরাব জানান, বর্তমানে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বার্ধক্যজনিত অসুস্থতা ও ব্যক্তিগত কারণে রাজনীতির মাঠে সক্রিয় থাকা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।

উল্লেখ্য, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে ছিলেন এই নেতা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সম্প্রতি তিনি এলাকায় ফেরেন এবং তড়িঘড়ি করে এই পদত্যাগের ঘোষণা দেন। তবে স্থানীয় রাজনৈতিক মহলে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে নানা বিশ্লেষণ চলছে। অনেকে একে কৌশলগত অবস্থান হিসেবে দেখলেও তিনি কেবল অসুস্থতাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

অনুসন্ধানে জানা যায়, আব্দুস সোহরাব একসময় আদিতমারী উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ছিলেন। পরবর্তীতে ২০১৫ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগে যোগ দেওয়ার পর তিনি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে সাপ্টিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

সোহরাবের এই পদত্যাগ নিয়ে আদিতমারীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে আইনি ও সামাজিক চাপ থেকে মুক্ত রাখতেই তিনি এই পথ বেছে নিয়েছেন। তবে তাঁর এই সরে দাঁড়ানোকে অস্তিত্ব রক্ষার চেষ্টা হিসেবেই দেখছেন উপজেলার জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন: অসুস্থতা দেখিয়ে দল থেকে পদত্যাগ

আপডেট সময় : 12:40:26 pm, Saturday, 18 April 2026