Dhaka , Sunday, 19 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান; ইয়াবা সহ আটক – ১ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল তুহিন সরদারের মরদেহ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার নোয়াখালী বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে মধুপুরে পাকিস্তানি প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন দুর্গাপুর তেরী বাজার বড় মসজিদের নতুন আহ্বায়ক কমিটি গঠন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে? জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বানভাসি মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন

লালপুরে ভেজাল গুড় উৎপাদন বন্ধে প্রশাসনের উদ্যোগ প্রয়োজন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:12:30 am, Saturday, 4 January 2025
  • 182 বার পড়া হয়েছে

লালপুরে ভেজাল গুড় উৎপাদন বন্ধে প্রশাসনের উদ্যোগ প্রয়োজন।।

আবু তালেব
লালপুর -নাটোর -প্রতিনিধি।।
   
নাটোরের লালপুর উপজেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে ভেজাল গুড় উৎপাদন। উপজেলার লালপুর- বালিতিতা ইসলামপুর- রায়পুর- হাগরাগাড়ি- ওয়ালিয়া- কেশবপুর- মোহরকয়া ও ঈশ্বরপাড়ার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য গুড় তৈরির কারখানা। এসব কারখানায় চিটাগুড়- চিনি- কাপড়ে ব্যবহৃত রং- ময়দা- হাইড্রোজ- পাথরের চুন ও ফিটকিরি ব্যবহার করে খেজুরের পাটালি গুড় তৈরি করা হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন- এই ধরনের কেমিক্যাল মিশ্রিত গুড় মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন বলেন- ভেজাল গুড় খেলে আলসার- ডায়রিয়া- কলেরাসহ পেটের নানা সমস্যা দেখা দিতে পারে। শিশুদের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ। কেমিক্যালযুক্ত গুড় নিয়মিত খেলে কিডনি- হার্ট- ব্রেন ও লিভার ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে।
সরেজমিনে দেখা গেছে, ভেজাল গুড় উৎপাদন বন্ধে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হলেও তাতে স্থায়ী সমাধান হচ্ছে না। স্থানীয়রা জানান- গুড়ের চাহিদা বেশি থাকায় অসাধু ব্যবসায়ীরা এর সুযোগ নিচ্ছে এবং বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশিয়ে খেজুরের গুড় নামে বাজারজাত করছে। উৎপাদিত এই ভেজাল গুড় পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে ঢাকা- নারায়ণগঞ্জ- চট্টগ্রাম- খুলনা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- মেহেদী হাসান জানান- দোকান বা আড়তে অভিযান চালিয়ে ভেজাল শনাক্ত করা কঠিন। এজন্য নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ টেস্টিং ল্যাব প্রয়োজন। ইতোমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি বাড়ি ও কারখানাগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
গুড় ব্যবসায়ী ও উদ্যোক্তা সাব্বির আহমেদ বলেন- আমি খাঁটি গুড় তৈরি করছি এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছি। কিন্তু ভেজাল গুড় কম দামে বাজারে আসায় আমাদের বিক্রি কমে যাচ্ছে।
স্থানীয়রা মনে করেন- আড়তদারদের সহযোগিতা ছাড়া ভেজাল গুড় উৎপাদন সম্ভব নয়। তাদের মতে- কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় নিজেরাই এসব কারখানা স্থাপন করেছেন। স্থানীয়দের দাবি- শুধুমাত্র কারখানার শ্রমিক ও মালিক নয়- আড়তদারদেরও আইনের আওতায় আনতে হবে।
লালপুর ঐতিহ্যবাহী গুড় উৎপাদনের জন্য বিখ্যাত। -ঐতিহ্য ও সম্ভাবনায় ভরপুর- চিনি-গুড়ে সুবাসিত উষ্ণতম লালপুর– এই স্লোগান নিয়ে গর্বিত এই অঞ্চলের গুড় আজ ভেজালের কারণে তার সুনাম হারাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা- প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে লালপুরের ঐতিহ্যবাহী গুড় আবার তার হারানো গৌরব ফিরে পাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান; ইয়াবা সহ আটক – ১

লালপুরে ভেজাল গুড় উৎপাদন বন্ধে প্রশাসনের উদ্যোগ প্রয়োজন।।

আপডেট সময় : 05:12:30 am, Saturday, 4 January 2025