Dhaka , Friday, 22 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ গুগল সার্চবারে যোগ হবে এআই, আসছে বড় পরিবর্তন পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোলায় ডেঙ্গুরোগীর সংখ্যা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:13:58 pm, Friday, 11 August 2023
  • 256 বার পড়া হয়েছে

লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোলায় ডেঙ্গুরোগীর সংখ্যা।।

স্টাফ রিপোর্টার

ভোলা।।

গত দুমাস ধরে ভোলায় লাফিয়ে- লাফিয়ে বাড়ছে ডেঙ্গুরোগী। দিন যতই যাচ্ছে ততোই দ্বীপ জেলা ভোলায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। যদিও কিছুটা জনবল সংকট থাকায় ধীরগতিতে চলছে চিকিৎসা সেবা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অচিরেই কেটে যাবে জনবল সমস্যা। গেল কয়েকদিনে উদ্বেগ জনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও রোগীরা যথাযথ চিকিৎসা পাওয়ায় মৃত্যুর হার একেবারে কম বলে ধারণা কর্তৃপক্ষের। যদিও এই পর্যন্ত ভোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

১১ আগষ্ট শুক্রবার সরেজমিনে হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, এখনো পর্যন্ত পুরো জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০জন হলেও ১১ আগষ্ট শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ ৩৩ ঘন্টায় ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। এখনো পর্যন্ত চিকিৎসাধীন ১০৪ জন। যদিও কিট সংকটের কারণে গেল তিন চার দিন ডেঙ্গু পরীক্ষা বন্ধ থাকায় হাসপাতালটিতে অনেকটা রোগীর চাপ বেড়েছে বলে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়,জেলার একটি ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে শুধু ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন ৫০ থেকে ১০০ জন রোগী। কিন্তু জনবল সংকট থাকায় তাদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন নার্সরা।

ভোলা সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে বেড রয়েছে ২৪টি। রোগীর চাপ বেশি থাকায় আরও ৮টি বেডের ব্যবস্থা করা হয়েছে। তারপরও চিকিৎসা নিতে এসে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে অবস্থান করতে হচ্ছে। এদিকে হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও অভিযোগ রয়েছে রোগীদের।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত এক রোগী বলেন,এখানে ভর্তি হয়ে সিট পেতে অনেক কষ্ট হয়েছে, কারণ এখানে প্রচুর ডেঙ্গু রোগী আসছে প্রতিদিন। সিট না থাকায় অনেক রোগী ভর্তি হয়ে ফ্লোরে আছেন। এখানকার চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালো। তবে যে পরিমাণ রোগী দেখছি, সে পরিমাণ নার্স আপুদের দেখছি না। যদিও নার্স আপুরা আমাদের যথেষ্ট খোঁজখবর নিচ্ছেন।

সিনিয়র স্টাফ নার্স সালমা আক্তার বলেন, এখানকার চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালো। তবে নার্স সংকট। বর্তমানে আমার ফিমেল ওয়ার্ডে ডেঙ্গু রোগী ৬১ জন। কিন্তু একা আমাকেই দায়িত্ব পালন করতে হচ্ছে। নার্স সংকট এবং রোগীর চাপ থাকায় একা আমি সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছি। একার পক্ষে রোগী সামলানো কষ্টকর।

ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ মনিরুল ইসলাম বলেন,কিছুটা জনবল সংকট থাকলেও ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আগে ডেঙ্গু ওয়ার্ডে বেড ছিল ২৪টি রোগীর চাপ থাকায় আরো ৮ বাড়িয়েছি। তাদের চিকিৎসায় কোনরকম অবহেলা করা হচ্ছে না। তবে পর্যায়ক্রমে রোগীর অবস্থা দেখে ভবিষ্যতে ডেঙ্গু ওয়ার্ডের বেড সংখ্যা আরো বাড়ানো হবে।

এদিকে ডেঙ্গু বিস্তার রোধে ভোলা পৌরসভা থেকে মশক নিধন অভিযান চললেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’

লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোলায় ডেঙ্গুরোগীর সংখ্যা।।

আপডেট সময় : 01:13:58 pm, Friday, 11 August 2023