Dhaka , Friday, 10 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা সরাইল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬ জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন রাজধানীর পরিবহনে বড় রদবদল: সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস কাঁচপুরে সীতাকুণ্ডের শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড রায় “আজকের গৃহীত ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তা:- ড. মোঃ জিয়াউদ্দিন কুতুবপুরে জনি হত্যা: বাকি আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাঘে ধরলে ছাড়ে, কিন্তু আমি ধরলে ছাড়ি না, সাংবাদিকদের বিএনপি নেতার হুমকি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট, যতবিপর্যয় বৃষ্টির পানি অসুস্থ গ্রাম পুলিশ রনি দেব পাশে মনসুরনগর ইউনিয়ন পরিষদ, চিকিৎসা সহায়তায় ৩০ হাজার টাকা প্রদান সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের একটি টিকিট প্যাকেজ প্রায় ৫০ কোটি, মুহূর্তেই সোল্ড আউট রেকর্ডভাঙা মেসির সঙ্গে ফোনকলে যা বললেন ক্লোসা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা খুলনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদান প্রদান দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন দক্ষিণ মিঠাছড়ির পানিবন্দি এলাকা পরিদর্শনে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত রামুর খুনিয়াপালং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিপুল পরিমান নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ১ জন গ্রেপ্তার, ট্রাক ও অটোরিক্সা জব্দ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের \ পুরুষ শূন্য বরুনা \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী

  • Reporter Name
  • আপডেট সময় : 05:19:11 pm, Tuesday, 12 May 2026
  • 35 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বরুনা এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় গতকাল ১২মে মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেনের চাচাতো ভাই মোঃ রিপন খাঁন বাদী হয়ে ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৯(৫)২০২৬। সংঘর্ষের ঘটনায় গুলিবর্ষণকারীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। উদ্ধার করতে পারেনি ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।

মামলায় অভিযুক্তরা হলেন শরিফ মিয়া (৩২), সজিব মিয়া (২৪), রিপন মিয়া (৪২), রাজিব মিয়া (২৮), শফিক (৪৫), আনুরুদ্দিন (৫৮), মোঃ ইসলাম (৪২), মাহাবুর রহমান (৪০), মোঃ রাজন (২৮), সবুজ মিয়া (৪২), মতিবুর (২৮), মহিবুর (২৫), রাকিব (২৮), শামীম (৩২), মোঃ মাহাবুর রহমান সুমন (৪০), ইমন মিয়া (২৪), নজরুল ইসলাম (৩৫), কবির হোসেন (৫০), মোঃ শাওন মিয়া (২২), রাকিব মিয়া (২৪), রানা (৪২) ও রনি মিয়া (৪০)।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরুষ শূন্য পুরো বরুনা এলাকা। বেশিরভাগ বাড়িতে নারী ও শিশুরাই শুধু অবস্থান করছে। বাজারেও অধিকাংশ দোকানপাট বন্ধ। গ্রেফতার আতংকে পুরো বরুনা এলাকা। পুলিশের অভিযানে বরুনা এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ। রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন। এঘটনায় জড়িতদের পাশাপাশি অন্যরাও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
দুর্বৃত্তরা বরুনা গ্রামের ব্যবসায়ী জয়নাল আবেদীন, নবী হোসেন ও গৃহবধূ টুকু বুড়ির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ টাকা স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মালামাল লুটপাট করে নিয়ে যায়। তারা বরুনা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের ছবি, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে।

বরুনা এলাকার ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বলেন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা হোক। নিরীহ ও নিরপরাধ মানুষ যাতে হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত।
গৃহবধূ নূরুন নাহার বলেন, বরুনা এলাকায় সব সময় ভয়ে রয়েছি। এখনও আতংক কাটেনি। পুলিশের গ্রেফতারের ভয়ে বাড়িতে কোনও পুরুষ মানুষ নেই।
পুলিশ জানায়, গত ২মে নাওড়া-ইছাখালী সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা সাইড দেওয়া নিয়ে কায়েতপাড়া ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সমর্থিত আমিন হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেনের তর্ক-বিতর্ক, বাক্বিতণ্ডা, মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় বিল্লাল হোসেন রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা মিমাংসার জন্য গত ১১মে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে বরুনা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রাম্য সালিস বৈঠক বসে। উভয়পক্ষ নিজ নিজ সমর্থিতদের নিয়ে বৈঠকে হাজির হয়। বৈঠকে উভয়ই উভয়ের পক্ষে বক্তব্য তুলে ধরেন। এসময় তারা তর্ক-বিতর্ক ও বাক্বিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রামদা, ছুরি, ছেন, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে তারা একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। সংঘর্ষে তিন-চার রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। একপর্যায়ে একে অপরের সমর্থিতদের বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। নিরাপদে আশ্রয়ের খোঁজে আশপাশের বাড়ির নারী ও শিশুরা ছুটাছুটি করে। সংঘর্ষে উভয়পক্ষের ১২জন আহত হয়। আহত বিল্লাল হোসেন(৩৫), মোমেন খাঁ (২৮), অপু মিয়াকে (২২) ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় মামলা রুজু করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের \ পুরুষ শূন্য বরুনা \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী

আপডেট সময় : 05:19:11 pm, Tuesday, 12 May 2026