Dhaka , Sunday, 9 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩ ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন মৃত্যুর আগে শেষ কথায় কী বলেছিলেন ম্যারাডোনা, বেরিয়ে এল নতুন তথ্য ইরানের সঙ্গে যুদ্ধেই কেন অস্ত্র নিয়ে চাপে যুক্তরাষ্ট্র? এটিএমে কার্ড স্পর্শ করেই তোলা যাবে টাকা, নেই আটকে যাওয়ার ভয় আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর চরভদ্রাসনে শহিদুল ইসলাম বাবুল সংযোগ সেতু উদ্বোধনের পর মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত। হরিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত নোয়াখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু রাজাপুরের যুবলীগ নেতা রেজভী ভান্ডারিয়ায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি চেম্বার নেতার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস গোলাবাড়ী উত্তরপাড়ায় দীর্ঘদিনের পানির সংকটের অবসান সোহেল মেম্বারের উদ্যোগে আব্দুল বাসেত ওরফে বাসু মিয়ার বাড়িতে স্থাপন করা হলো টিউবওয়েল চন্দনাইশে উত্তর বরকল তরুণ সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খানকে ঢাকার ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান মধুপুরে ডায়রিয়ায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাসপাতালে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আহ্বায়কের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা তোফানকে কারণ দর্শানোর নোটিশ পাতে মাংস কম দেওয়া নিয়ে বিয়ের আসরে তুলকালাম, সংঘর্ষে আহত ৩ হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় মাগুরায় সিভিল সার্জন ডা. শামীম কবিরের সারপ্রাইজ পরিদর্শন জুলাই গণ-অভ্যুত্থান দিবস: রূপগঞ্জে দীপু ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও লাখো জনতার উল্লাস রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু প্রধানমন্ত্রীকে বরণে চউকের সব প্রস্তুতি সম্পন্ন ৫ লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীকে এক কাপড়ে ঘরছাড়া করার অভিযোগ ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও সাড়ে ৭ লাখ টাকা লুট ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লাশ উদ্ধার, আটক ২ মির্জাপুরে আর্ন এন্ড লিভের পক্ষ থেকে শাহাদতকে ৭ হাজার ৬ শত টাকার হুইলচেয়ার বিতরণ

রূপগঞ্জে সিএনজি চালক থেকে কোটিপতি: মাদক, জমি দখল ও নারী কেলেঙ্কারিতে আলোচিত মোতালিব র‌্যাব-১ এর হাতে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:39:54 pm, Saturday, 9 August 2025
  • 81 বার পড়া হয়েছে
মোঃ  আবু কাউসার মিঠু ,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি চালক থেকে কোটিপতি বনে যাওয়া এবং একাধিক অভিযোগে আলোচিত দাউদপুর ইউনিয়নের নাগদা গ্রামের মোতালিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গতকাল ৮ আগষ্ট শুক্রবার রাতে রাজধানী বসুন্দরা আবাসিক এলাকা থেকে আটক করে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, গত দেড় দশকে রাজনৈতিক ছত্রছায়ায় দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে এমন কোন অপকর্ম নেই যা সে করেনী।
 দাউদপুর ইউনিয়নের নাগদা গ্রামের মৃত ইসলাম উদ্দীনের ছেলে মোতালিব জড়িয়ে পড়েন মাদক ব্যবসা, জমি দখল, নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে। ব্যবসায়ী সহযোগী নেওয়াজের সঙ্গে মিলে তিনি জোরপূর্বক প্রায় ২০ বিঘা কৃষিজমিতে বালু ভরাট করে শতাধিক ভুয়া দলিল তৈরি করেন। এসবের প্রতিবাদ করলেই হামলা-মামলা, অবৈধ অস্ত্রের শোডাউন ও কিশোর গ্যাং ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এলাকার বাসিন্দারা জানান, প্রায় এক দশক আগে বীর হাটাবো গ্রামের এক প্রভাবশালী পরিবারের গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মোতালিব। প্রথম স্ত্রী থাকার বিষয়টি গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী অভিযোগ করেছেন, তার নারী কেলেঙ্কারি ও অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে প্রায় দুই বছর ধরে আলাদা থাকছেন। সম্প্রতি যমুনা ব্যাংকের এক নারী কর্মচারীর সঙ্গে কক্সবাজার ভ্রমণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
এছাড়া ছাত্র আন্দোলন দমাতে কাঞ্চন সেতুর কাছে লাঠিচার্জ ও গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রূপগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলার অভিযোগপত্রে উল্লেখ আছে—২০২১ সালের ২ অক্টোবর মোতালিবসহ ১৫০-২০০ জন অস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে একটি বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং স্বর্ণ, মোবাইল, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী লুট করে। এসময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দাউদপুরের ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোতালিবকে র‌্যাব-১ গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রিমান্ডে নিলে অবৈধ অস্ত্র উদ্ধার, বিস্ফোরকের উৎস শনাক্ত, পলাতক আসামিদের অবস্থান নির্ণয় এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩

রূপগঞ্জে সিএনজি চালক থেকে কোটিপতি: মাদক, জমি দখল ও নারী কেলেঙ্কারিতে আলোচিত মোতালিব র‌্যাব-১ এর হাতে গ্রেপ্তার

আপডেট সময় : 07:39:54 pm, Saturday, 9 August 2025