Dhaka , Monday, 24 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর রূপগঞ্জে যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩ বাগদান সারলেন অভিনেতা, কাকে মন দিলেন বড় সুখবর পেল বাংলাদেশ বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুর রহমান খাঁন পাইকগাছায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত শিপইয়ার্ডে ‘শূন্য প্রাণহানি’ নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম’র ডিসির সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চট্টগ্রামে রিফাইনারি নির্মাণ করছে সুপার পেট্রোকেমিক্যাল রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ড. মঈন খান মন্ত্রী হয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শ্রীপুরে চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতিকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেব: ধর্ম প্রতিমন্ত্রী চবির আলাওল হলে শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ‘রবিউল ইসলাম’ গ্রেফতার কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ মাদকমুক্ত সরাইল গড়ার প্রত্যয়ে রাজপথে সরাইল থানাপুলিশের মাদকবিরোধী র‍্যালি মাদকমুক্ত সমাজ গড়তে চট্টগ্রামে সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা জানাল ভারত চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান কুনমিংয়ের কনস্যুলেটের জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান চরমোনাই পীরের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:16:33 pm, Saturday, 25 July 2026
  • 42 বার পড়া হয়েছে

সালমান মির্জা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও মানহানির অভিযোগ উঠেছে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহলের বিরুদ্ধে।

ভুক্তভোগী যুবককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি ‘মব’ বা উশৃঙ্খল জনতা সৃষ্টি করে ভিডিও ধারণ ও তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত সত্য তুলে ধরতে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ভুক্তভোগী, অভিযুক্ত পক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রাপ্ত তথ্য ও সরজমিনে অনুসন্ধানে জানা যায়, গত ১৮ জুলাই (শনিবার) ফজরের আজানের পর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামের ইমাম উদ্দিন পাটোয়ারী বাড়ির তাজুল ইসলামের ছেলে তারেক আজিজ নিজ ঘরেই অবস্থান করছিলেন। ওই সময় তার বন্ধু স্বপন মজুমদার তাকে ফোন করে জানান যে, স্থানীয় লকিত উল্যা ঢালীর নতুন বাড়ি থেকে পুরুষ মানুষের কণ্ঠ বা সন্দেহভাজন কথাবার্তার শব্দ শোনা যাচ্ছে।

বন্ধুর ফোন পেয়ে তারেক আজিজ তন্দ্রা ঘুম থেকে উঠে শোয়ার যে পোশাক ছিলো ঐ পোশাক গায়ে থাকা অবস্থায় দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তবে সেখানে পৌঁছানো মাত্রই কোনো কিছু বোঝার আগেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে তারেক ও স্বপনকে হেনস্তা করতে শুরু করে। একই সাথে অজ্ঞাত কিছু ব্যক্তি মোবাইল ফোনে এই ঘটনার ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে তা ‘পরকীয়া’র নাটক সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ভুক্তভোগী তারেক আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন:
“আমি সম্পূর্ণ নির্দোষ এবং একটি পরিকল্পিত মব-এর শিকার। সমাজে আমার ও আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করতে একটি কুচক্রী মহল এই অপকর্মটি করেছে। আমি এই মিথ্যা অপপ্রচার ও হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”

যে পক্ষের সাথে জড়িয়ে এই অপপ্রচার চালানো হয়েছে, সেই অভিযুক্ত পক্ষের সদস্য সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেন:”তারেকের সাথে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল মাত্র, যা সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। আমরা স্থানীয়ভাবে বসে বিষয়টি ইতিমধ্যে ভুল বুঝাবুঝির সংশোধন করে নিয়েছি। কিন্তু একটি তৃতীয় পক্ষ এই সাধারণ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা সংবাদ ও ভিডিও ছড়াচ্ছে। যারা আমাদের জড়িয়ে এই মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

ভুক্তভোগীর বন্ধু ও প্রত্যক্ষদর্শী স্বপন মজুমদার বলেন, “আমরা মূলত পরিস্থিতি দেখতে ও জানতে সেখানে গিয়েছিলাম। কিন্তু সামান্য ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে কিছু মানুষ মব তৈরি করে আমাদের জিজ্ঞাসাবাদ ও হেনস্তা করে। এখন তৃতীয় একটি পক্ষ সেই ভিডিও ব্যবহার করে আমাদের মানহানি করে যাচ্ছে।”

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখা স্থানীয় ওয়ার্ড সভাপতি (সাবেক মেম্বার) সংবাদ সম্মেলনে জানান, “খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই। এসে জানতে পারি যে, পুরো বিষয়টিই একটি ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়েছিল। তখন আমি উভয় পক্ষকে শান্ত করি এবং বিষয়টি সমাধান করি। এখন এটি নিয়ে ফেসবুকে নোংরামি করা অত্যন্ত দুঃখজনক।”

৯৯৯ এ কলের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের মধ্যে মিমাংসার জন্য স্থানীয় সাবেক মেম্বার জয়নাল আবদীনকে দায়িত্ব প্রদান করেন, জয়নাল মেম্বার উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে মর্মে পুলিশকে একটি প্রতিবেদন দাখিল করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী তারেক আজিজের পাশে দাঁড়িয়ে বলেন, তারেক অত্যন্ত ভালো ও ভদ্র ছেলে হিসেবে এলাকায় পরিচিত। তাকে সামাজিকভাবে এভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা, সত্যি অত্যন্ত নিন্দনীয়।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই সাইবার বুলিং ও অপপ্রচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইসিটি আইনে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : 04:16:33 pm, Saturday, 25 July 2026