Dhaka , Wednesday, 24 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

রাতের আঁধারে পদ্মার পাড় খনন মাটি পাচার, ঝুঁকিতে চরভদ্রাসনের রাস্তাঘাট ও ব্লক বাঁধ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:11:36 pm, Sunday, 24 May 2026
  • 18 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর বিভিন্ন পার এলাকায় বেকু মেশিন দিয়ে গহীনভাবে খনন করে রাতভর ট্রাকে ট্রাক বালু মাটি পাচার করে চলেছে ভুমি খেকোরা। এতে আসন্ন বর্ষা মৌসুমে নদী ভাঙনের হুমকীর মুখে রয়েছে উপজেলার রাস্তা ঘাট ও পদ্মা পারের সিসি ব্লক বাঁধগুলো। উপজেলার আরজখার ডাঙ্গী গ্রামের প্রধান পাকা সড়ক ঘেষে বেকু মেশিন দিয়ে বিশাল পুকুর আকৃতি করে মাটি বিক্রি করেছেন এলাকার প্রভাবশালী জুলহাস সিকদার ওরফে জুলু মেম্বার (৫০)। এতে উক্ত গ্রামের প্রধান সড়ক সহ শত শত কোটি টাকা ব্যায়ে নির্মিত পদ্মা পারের সিসি ব্লক বাঁধটি আসন্ন বর্ষায় ভাঙনের চরম হুমকীর মধ্যে রয়েছে বলে জানা গেছে।

তবে রবিবার দুপুরে পদ্মা পারের উক্ত মাটি পাচারকারী জুলহাস সিকদার ওরফে জুলু মেম্বারকে জিজ্ঞেস করলে তিনি জানান, “উপজেলার বিএন’পি নেতা দীপু খান সহ অন্যান্য নেতাকর্মীরা ভুবনেশ্বর নদের পাড় বাঁধা মাটি ও অন্যান্য এলাকার পদ্মা পারের মাটি খনন করে রাতভর শত শত ট্রাকে পাচার করে চলেছেন। তিনি জানান, প্রায় তিন বছর আগে ভুবনেশ্বর নদ খননের পার বাঁধা মাটিও নেতাকর্মীরা বিক্রি করে চলেছেন। তবে বর্তমানে বেকু মেশিনের অভাবে উক্ত মাটি বিক্রি বন্ধ আছে। শীগ্রই তারা আবার মাটি বিক্রি চালু করে ভুবনেশ্বর নদের পার সাফা করে দিবে। এছাড়া তিনি আরও জানান, বিএন’পি সরকারের চলমান খাল খনন কর্মসূচীর উত্তোলিত নতুন মাটিও স্থানীয় নেতাকর্মীরা বিক্রি করার জন্য জোর পাঁয়তারা চালাচ্ছে। তিনি এ প্রতিবদককে প্রশ্নের সুরে বলেন, নেতাকর্মীদের ওইসব মাটি পাচারের দিকে আপনাদের কোনো খেয়াল নাই, শুধু আমার মাটি কাটার দিকে নজর পড়লো”।

“এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ বলেন, “উপজেলার আরজখার ডাংঙ্গী গ্রামে পদ্মা পারে মাটি খননের খবর শুনে সাথে সাথে আমরা এসিল্যান্ডকে দিয়ে অভিযান পরিচালনা করিয়েছি। এসিল্যান্ড সরেজমিনে কাউকে না পেয়ে বেকু মেশিনের মালামাল জব্দ করেছেন। বর্তমানে ওই গ্রামের পদ্মা পারে মাটি কাটা বন্ধ আছে”। আর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন জানান, “এলাকার কিছু লোক গভীর রাতে পদ্মা পারে মাটি কেটে পাচার করে থাকে। ওই রাতে পুলিশ সহ অন্যান্য প্রশাসন যোগাড় করা কষ্ট হয়। তবে আরজখার ডাঙ্গী গ্রামের জুলু মেম্বার পাকা রাস্তার ঢাল ঘেষে মাটি খননের পর প্রশাসনিক জোর চাপের মুখে সে আর মাটি খনন করবে না বলে ওয়াদা করেছে”।

স্থানীয় সূত্রগুলো জানায়, সম্প্রতী, উপজেলা নেতাকর্মীদের প্রধান ব্যাবসা হয়ে দাড়িয়েছে পদ্মা পারের মাটি খনন করে তা ট্রাকে ট্রাক বিক্রি করা। প্রশাসন অভিযান চালালে ক’দিন বন্ধ থাকার পর আবারও মাটি বিক্রির ধুম লেগে যায়। উপজেলার আরজখাঁর ডাংঙ্গী গ্রামের পদ্মা পারের মাটি ছাড়াও উপজেলা সদর ইউনিয়নের পদ্মা পারের বিভিন্ন গ্রাম থেকে রাতভর ট্রাকে ট্রাক মাটি পাচার হচ্ছে বলে জানা যায়।

রবিবার উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাংঙ্গী গ্রামের এক বসতি শেখ সোবহান আক্ষেপ করে বলেন, “এ বছর যেভাবে মাসের পর মাস পদ্মা পার এলাকা খনন করে মাটি পাচার করা হলো তাতে আসন্ন বর্ষা মৌসুমে অত্র এলাকা পদ্মার ভাঙনের চরম হুমকীর মধ্যে থাকেব। তিনি আরও জানান, বার বার পদ্মার ভাঙনে দিশেহারা হয়ে অত্র গ্রামে একটু বাড়ী করেছি। এখন কিছু লোকের কারনে এলাকার বসতবাড়ী, রাস্তাঘাট ও সিসি ব্লক বাঁধ ভাঙনের হুমকীর মধ্যে পড়েছে”। উক্ত গ্রামের আরেক বসতি নিজামদ্দিন শেখ বলেন, “ এলাকাবাসীর আজীবন কালের চাওয়া পাওয়া হলো পদ্মা রক্ষা বাঁধ। এখন পদ্মা পার এলাকা খননের ফলে যদি সেই সিসি ব্লক বাঁধের ক্ষতি হয় তাহলে এলাকার সব পরিবারের সর্বনাশ ডেকে আনবে। তাই তিনি পদ্মার পার এলাকা খনন ও মাটি পাচার বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান”।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

রাতের আঁধারে পদ্মার পাড় খনন মাটি পাচার, ঝুঁকিতে চরভদ্রাসনের রাস্তাঘাট ও ব্লক বাঁধ

আপডেট সময় : 06:11:36 pm, Sunday, 24 May 2026