Dhaka , Monday, 27 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রফেসর ড. রামদুলাল রায়ের আরোগ্য কামনায় গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে \ অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি নগরীর আমবাগান বস্তিতে মিললো থানা লুটের জোড়া অস্ত্র দূর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বছরের পর বছর গ্যাস সংকটে জর্জরিত আশুলিয়ার শ্রীপুর — বিল দিচ্ছেন, গ্যাস পাচ্ছেন না; চরম দুর্ভোগে হাজারো পরিবার রামুতে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেম র‍্যাবের হাতে গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা। মাদারীপুরে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি

রাজাপুরে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় : 12:37:14 pm, Sunday, 17 May 2026
  • 66 বার পড়া হয়েছে
‎মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ মো. মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কানুদাসকাঠি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান ওই এলাকার মৃত মো. মান্নান হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজাপুর উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কানুদাসকাঠি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগে মিজানুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আটক মিজানুর রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। এ অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজ ও এলাকাকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসন কোনো ধরনের আপস করবে না। মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি।”
উপজেলা প্রশাসনের এ ঝটিকা অভিযান ও তাৎক্ষণিক শাস্তির পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য অনেকাংশে কমে আসবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রফেসর ড. রামদুলাল রায়ের আরোগ্য কামনায় গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত

রাজাপুরে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ আটক ১

আপডেট সময় : 12:37:14 pm, Sunday, 17 May 2026